স্থগিত হতে পারে প্রতিষ্ঠানপ্রধান নিয়োগ পরীক্ষা

১৬ এপ্রিল ২০২৬, ১১:৫৫ AM , আপডেট: ১৬ এপ্রিল ২০২৬, ১২:১০ PM
বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ © সংগৃহীত

বেসরকারি স্কুল-কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রধান, সহকারী প্রধান, অধ্যক্ষ, উপাধ্যক্ষ নিয়োগ বন্ধ রাখতে রুল এবং স্টে দিয়েছেন আদালত। এর ফলে আগামী শনিবার (১৮ এপ্রিল) অনুষ্ঠিত হতে যাওয়া এ নিয়োগ পরীক্ষা স্থগিত হতে পারে।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) শিক্ষা মন্ত্রণালয় এবং বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) দ্য ডেইলি ক্যাম্পাসকে এ তথ্য জানিয়েছে।

নাম অপ্রকাশিত রাখার শর্তে এনটিআরসিএর এক কর্মকর্তা জানান, প্রতিষ্ঠাপ্রধান, সহকারী প্রধান নিয়োগের ওপর আদালত স্থগিতাদেশ দিয়েছেন। এ স্থগিতাদেশ প্রত্যাহার না হলে আগামী ১৮ এপ্রিল পরীক্ষা স্থগিত হতে পারে।

আরও পড়ুন: ২ বছর ধরে ‘দখল’ সোহরাওয়ার্দী মেডিকেলের ইন্টার্ন হল, গণরুমে শোচনীয় হাল শিক্ষার্থীদের

এদিকে শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, আদালতের স্থগিতাদেশের বিরুদ্ধে আপিলের প্রস্তুতি নিচ্ছে এনটিআরসিএ। আজ বৃহস্পতিবারই এ আপিল করা হতে পারে। আপিলে স্থগিতাদেশ পেলে যথাসময়ে পরীক্ষা আয়োজন করা হবে।

এ বিষয়ে মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব (বেসরকারি মাধ্যমিক) মো. মিজানুর রহমান দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘আদালতের স্থগিতাদেশের কথা শুনেছি। বিষয়টি নিয়ে এনটিআরসিএ কাজ করছে।’

ফেসবুকে ভাইরাল ‘চসিক নির্বাচনের মেয়র প্রার্থী’, ফরহাদ বললেন…
  • ২১ অক্টোবর ২০২৬
ইরাকে পদক জয়ের মিশনে বাংলাদেশ
  • ২১ অক্টোবর ২০২৬
ঢাকা বিশ্ববিদ্যালয় ১৫ ও ১৬তম গ্রেডে নিয়োগ দেবে বিভিন্ন পদে,…
  • ২১ অক্টোবর ২০২৬
অঘোষিত ফাইনালে অল্পতেই গুটিয়ে গেল বাংলাদেশ
  • ২১ অক্টোবর ২০২৬
কর কমিশনারের কার্যালয় ঢাকা ৬-এ বিভিন্ন গ্রেডে ৪১ পদে চাকরি,…
  • ২১ অক্টোবর ২০২৬
মৃত ব্যক্তিকেও ভোটার তালিকায় রাখার অভিযোগ, স্বচ্ছতা নিয়ে প্…
  • ২১ অক্টোবর ২০২৬