প্রতিষ্ঠানপ্রধান নিয়োগে ভাইভা শুরুর সম্ভাব্য সময় জানাল এনটিআরসিএ

০৮ এপ্রিল ২০২৬, ১২:৫৩ PM
বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ © ফাইল ছবি

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রধান, সহকারী প্রধান, অধ্যক্ষ, উপাধ্যক্ষ, সুপার, সহকারী সুপার নিয়োগের এমসিকিউ পরীক্ষা আগামী ১৮ এপ্রিল অনুষ্ঠিত হবে। পরীক্ষার ফল প্রকাশ শেষে এপ্রিলেই মৌখিক পরীক্ষা শুরুর পরিকল্পনা করা হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

বুধবার (৮ এপ্রিল) বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) একটি সূত্র জানিয়েছে, প্রতিষ্ঠানপ্রধান, সহকারী প্রধান পদের এমসিকিউ পরীক্ষার ফলাফল সাত দিনের মধ্যে প্রকাশের পরিকল্পনা করা হয়েছে। ফল প্রকাশ শেষে আগামী ২৬ এপ্রিল থেকে মৌখিক পরীক্ষা শুরুর সম্ভাব্য সময় নির্ধারণ করা হয়েছে।

নাম অপ্রকাশিত রাখার শর্তে এনটিআরসিএর এক কর্মকর্তা দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘প্রতিষ্ঠানপ্রধান, সহকারী প্রধান পদে নিয়োগের একটি রোডম্যাপ তৈরি করা হয়েছে। রোডম্যাপ অনুযায়ী ২৬ এপ্রিল থেকে ভাইভা শুরু হতে পারে। তবে কোনো জটিলতা হলে ভাইভা শুরুর তারিখ পেছানো হতে পারে।’

এবারের প্রতিষ্ঠানপ্রধান ও সহকারী প্রধান নিয়োগে পদের সংখ্যা আরও কমেছে। এ নিয়ে দ্বিতীয়বার এ সংখ্যা কমানো হলো। মঙ্গলবার (৭ এপ্রিল) সচিবালয়ে এক সাংবাদিক সম্মেলনে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) এ তথ্য জানিয়েছে। প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম এতে লিখিত বক্তব্য রাখেন।

আরও পড়ুন: প্রাথমিকের ২ লাখ শিক্ষার্থী পাবে বিনামূল্যে স্কুল ড্রেস

সংবাদ সম্মেলনে জানানো হয়, নিয়োগ প্রক্রিয়ায় প্রথম সংশোধনীর পর পদ ছিল ১২ হাজার ৯৫১টি। সেটি এখন করা হয়েছে ১১ হাজার ১৫১টি। আগামী ৩০ জুনের মধ্যে প্রতিষ্ঠানপ্রধান নিয়োগ সম্পন্ন করার পরিকল্পনা করা হচ্ছে বলে জানিয়েছেন এনটিআরসিএ চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম। আগামী জুলাই থেকে ডিসেম্বরের মধ্যে আরেকটি প্রতিষ্ঠানপ্রধান নিয়োগের কার্যক্রম পরিচালনা করা হবে বলেও তিনি জানিয়েছেন।

এনটিআরসিএ চেয়ারম্যান বলেন, উক্ত বিজ্ঞপ্তির প্রেক্ষিতে ৫৩ হাজার ৬৯ জন প্রার্থী আবেদন করেছেন। তার মধ্যে পুরুষ প্রার্থীর সংখ্যা ৪৭ হাজার ৩৫১ জন এবং মহিলা প্রার্থীর সংখ্যা ৫ হাজার ৭১৮ জন। পরীক্ষা গ্রহণের পরবর্তী প্রক্রিয়া সক্রিয়ভাবে চলমান রয়েছে।

প্রধানমন্ত্রীর সঙ্গে ছাত্রদলের শীর্ষ নেতৃত্বের ‘বিদায়ী’ সাক…
  • ১৪ আগস্ট ২০২৬
বসুন্ধরা আবাসিকের ফ্ল্যাট থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ…
  • ১৪ আগস্ট ২০২৬
ফ্যামিলি কার্ডের নিয়োগ তালিকায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতার নাম, …
  • ১৪ আগস্ট ২০২৬
জীবনের শ্রেষ্ঠ অধ্যায়ের পরিসমাপ্তি ঘটতে চলেছে: রাকিব
  • ১৪ আগস্ট ২০২৬
ফোন না ধরায় শিক্ষিকাকে চড়-থাপ্পড়, অভিযুক্ত প্রধান শিক্ষক বর…
  • ১৩ আগস্ট ২০২৬
এক বছরের মধ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক সংকট কাটবে,…
  • ১৩ আগস্ট ২০২৬