‘এমপিওভুক্ত শিক্ষকদের বদলি এনটিআরসিএর মাধ্যমে হবে’

০৭ এপ্রিল ২০২৬, ০৮:৫৮ PM
শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন

শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন © সংগৃহীত

শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, এনটিআরসিএর মাধ্যমে প্রতিষ্ঠান প্রধান ও সহ-প্রধানের নিয়োগ পরীক্ষা ও সুপারিশ করা হবে। এছাড়া শিক্ষকদের বদলিও একই মাধ্যমে করা হবে।

মঙ্গলবার (৭ এপ্রিল) এসএসসি ও সমমানের পরীক্ষা উপলক্ষে বরিশাল অঞ্চলের কেন্দ্রসচিবদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা জানান। সভা অনুষ্ঠিত হয় বরিশাল জেলা শিল্পকলা একাডেমিতে।

মন্ত্রী বলেন, বিগত সরকারের সময় এনটিআরসিএ দুর্নীতির আখড়ায় পরিণত হয়েছিল। আমরা এখন সেটি সঠিক করার চেষ্টা করছি। শিক্ষার মান বৃদ্ধি এবং অযাচিতভাবে স্কুল-কলেজ ও মাদরাসার নিয়ন্ত্রণহীনতা দূর করাই লক্ষ্য।

তিনি আরও বলেন, বাংলাদেশে শিক্ষার যাত্রা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আমল থেকে শুরু হয়। পরে বেগম খালেদা জিয়ার প্রধানমন্ত্রী হওয়ার সময় শিক্ষায় ব্যাপক পরিবর্তন আসে।

৪৮ মাস ধরে বেতনহীন চৌমুহনী খুর্শিদ হাইস্কুল-কলেজের ৩২ শিক্ষ…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
সম্পূর্ণ বিনা মূল্যে আইটি প্রশিক্ষণ নিন আইএসডিবি-বিআইএসইডব্…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
বাস আটকের অভিযোগে ১ অক্টোবর থেকে হবিগঞ্জে অনির্দিষ্টকালের প…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
ব্লিচিং পাউডার, জেল ও পামওয়েল দিয়ে তৈরি হচ্ছিল নকল দুধ; ল…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
ধূপের ধোঁয়ায় ২০ বছরের জীবন, ৫-১০ টাকায় চলে নয়নের সংসার
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
যশোরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে শিক্ষকের নিহত
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬