বিদায় অনুষ্ঠানে হামলা, ৬ বিএনপি নেতাকে আজীবন বহিষ্কার

২২ এপ্রিল ২০২৬, ০৩:৩৬ PM
বাঁশবাড়ি আদর্শ উচ্চ বিদ্যালয়

বাঁশবাড়ি আদর্শ উচ্চ বিদ্যালয় © সংগৃহীত

গাজীপুরের শ্রীপুরে বিদ্যালয়ে বিদায় অনুষ্ঠানে দাওয়াত না পেয়ে হামলা ও শিক্ষকদের সাথে অসৌজন্যমূলক আচরণের দায়ে বিএনপির ৬ নেতাকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে। দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও ভাবমূর্তি ক্ষুণ্ন করার অভিযোগে সোমবার (২০ এপ্রিল) তাদের বিরুদ্ধে এই কঠোর সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করে শ্রীপুর উপজেলা বিএনপি।

উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল মোতালেব ও সদস্য সচিব খাইরুল কবীর মন্ডল আজাদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বহিষ্কারের এই ঘোষণা দেওয়া হয়। বহিষ্কৃত নেতারা হলেন— গাজীপুর ইউনিয়নের বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. সারোয়ার আউয়াল, সাবেক সাংগঠনিক সম্পাদক আ. মান্নান মাস্টার, সাবেক যুগ্ম সম্পাদক মো. হাসমত আলী হাসু এবং সদস্য মো. আরমান আলী, মো. মাহবুব আলম ও মো. রফিকুল ইসলাম। দলীয় গঠনতন্ত্র অনুযায়ী তাদের ইউনিয়নের সকল পদসহ দলের প্রাথমিক সদস্যপদ থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে এবং ২০ এপ্রিল থেকেই এই আদেশ কার্যকর করা হয়েছে।

ঘটনার বিস্তারিত বিবরণে জানা যায়, রোববার (১৯ এপ্রিল) শ্রীপুরের বাঁশবাড়ি আদর্শ উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানের আয়োজন করা হয়। ওই অনুষ্ঠানে দাওয়াত না পেয়ে ক্ষুব্ধ হয়ে অভিযুক্তরা বিদ্যালয়ের প্যান্ডেলে ভাংচুর চালান এবং শিক্ষকদের সাথে অত্যন্ত আপত্তিকর ও অসৌজন্যমূলক আচরণ করেন। এই অনাকাঙ্ক্ষিত ঘটনার ভিডিও পরবর্তীতে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তীব্র সমালোচনার সৃষ্টি হয়।

বিজ্ঞপ্তিতে এ বিষয়ে বলা হয়, ‘বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) তার দলীয় আদর্শ, সংহতি ও শৃঙ্খলা বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। সুনির্দিষ্ট অভিযোগ ও তথ্য-প্রমাণের ভিত্তিতে দেখা গেছে, রোববার (১৯ এপ্রিল) বাঁশবাড়ী আদর্শ উচ্চ বিদ্যালয়ের বিদায় অনুষ্ঠানে সংশ্লিষ্ট কয়েকজন ব্যক্তি অনাকাঙ্ক্ষিত ঘটনার সঙ্গে জড়িত ছিলেন এবং শিক্ষকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায় দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে।’

আরও উল্লেখ করে যে, ‘সংশ্লিষ্টদের কর্মকাণ্ড দলের আদর্শ, লক্ষ্য ও স্বার্থের পরিপন্থী এবং চরম শৃঙ্খলাভঙ্গের শামিল।’ মূলত তৃণমূল পর্যায়ে দলের ভাবমূর্তি বজায় রাখতেই তাৎক্ষণিকভাবে এমন কঠোর সিদ্ধান্ত নিয়েছে শ্রীপুর উপজেলা বিএনপি। 

চলন্ত ট্রেনে পাথরের আঘাতে চোখ হারানো বাউবি শিক্ষার্থীকে আর্…
  • ১২ আগস্ট ২০২৬
ঢাকা কলেজ ছাত্রদলের ওপর নিউমার্কেট যুবদলের হামলায় আহত ৮
  • ১২ আগস্ট ২০২৬
ঢাবিতে ফের সমকামিতার অভিযোগ, দুই ছাত্রকে হল থেকে বহিষ্কার
  • ১২ আগস্ট ২০২৬
ঢাকা কলেজ ছাত্রদলের ওপর নিউমার্কেট যুবদলের হামলার অভিযোগ
  • ১২ আগস্ট ২০২৬
আওয়ামী লীগের ৬ নেতাকর্মী কারাগারে
  • ১১ আগস্ট ২০২৬
তারেক রহমানকে দ্বিপক্ষীয় সফরের জন্যেও আমন্ত্রণ জানিয়েছে ভার…
  • ১১ আগস্ট ২০২৬