যৌথবাহিনীর অভিযানে আটকের পর বহিষ্কৃত যুবদল নেতার মৃত্যু

০৬ ডিসেম্বর ২০২৫, ০৩:০০ PM
বহিষ্কৃত যুবদল নেতা উজ্জ্বল বিশ্বাস

বহিষ্কৃত যুবদল নেতা উজ্জ্বল বিশ্বাস © সংগৃহীত

যশোরের কেশবপুরে যৌথবাহিনীর অভিযানে আটক বহিষ্কৃত যুবদল নেতা উজ্জ্বল বিশ্বাসের মৃত্যু হয়েছে। শুক্রবার (৫ ডিসেম্বর) রাতে যশোর কেন্দ্রীয় কারাগারে নেওয়ার পর অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

এর আগে বৃহস্পতিবার রাতে যৌথবাহিনী অস্ত্র, গুলি ও মাদকসহ উজ্জ্বল বিশ্বাসসহ চারজনকে আটক করে। উজ্জ্বল কেশবপুর পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক ছিলেন। ৫ আগস্ট পরবর্তী সময়ে নানা অভিযোগের কারণে তাকে দল থেকে বহিষ্কার করা হয়। তিনি কেশবপুর উপজেলার আলতাপোল গ্রামের নাজির বিশ্বাসের ছেলে।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন যশোর কেন্দ্রীয় কারাগারের জেলার আবিদ আহম্মেদ। তিনি জানান, শুক্রবার রাত সাড়ে নয়টার পর উজ্জ্বলকে কারাগারে হস্তান্তর করা হয় এবং তখনই তিনি অসুস্থ ছিলেন। তার নথিতে উল্লেখ ছিল যে তিনি গণপিটুনির শিকার হয়েছেন। কারা গ্রহণ প্রক্রিয়ার সময় করা সব প্রশ্নের উত্তর তিনি স্বাভাবিকভাবেই দেন। তবে তিনি ‘ইন্টারনাল হ্যামারেজে’ ভুগছিলেন। প্রথমে তাকে কারা হাসপাতালে নেওয়া হয়। রাত সাড়ে ১০টার দিকে হঠাৎ অবস্থার অবনতি হলে দ্রুত যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালের চিকিৎসক জানান, উজ্জ্বলের শরীরের বিভিন্ন স্থানে চাপা আঘাত ছিল এবং অভ্যন্তরীণ রক্তক্ষরণ হয়েছে।

যশোর জেলা যুবদলের সদস্য সচিব আনসারুল হক রানা জানান, উজ্জ্বল পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক ছিলেন এবং ৫ আগস্ট পরবর্তী সময়ে অভিযোগের ভিত্তিতে তাকে বহিষ্কার করা হয়।

বৃহস্পতিবার রাতে যশোরের কেশবপুর পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাহাঙ্গীর হোসেন পলাশসহ চারজনকে আটক করা হয়। অভিযানে বিদেশি পিস্তল, ধারালো অস্ত্র ও মাদক উদ্ধার করে যৌথবাহিনী। আটকরা হলেন—ভোগতি নরেন্দ্রপুর এলাকার আব্দুল আজিজের ছেলে ও পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাহাঙ্গীর হোসেন পলাশ (৪০) ও তার ভাই আলম (৩৫), আলতাপোল গ্রামের নাজির বিশ্বাসের ছেলে উজ্জ্বল (৩৫) এবং নতুনমূল গ্রামের মফিজুর রহমানের ছেলে রাসেল (৩০)।

টেকসই উন্নয়নে ফিনটেক ও সবুজ অর্থায়নের গুরুত্ব তুলে ধরল বরেন…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
অবৈধ শিক্ষার্থী অপসারণ সহ পাঁচ দফা দাবি ইবি ছাত্রশিবিরের
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
জাকির নায়েকের প্রত্যর্পণ নিয়ে মোদির সঙ্গে আলোচনা হয়েছে: মাল…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
রানার গ্রুপ নিয়োগ দেবে ১০ সিনিয়র অফিসার, আবেদন অভিজ্ঞতা ছাড়…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
বিদেশি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যৌথ ও দ্বৈত ডিগ্রি চালুর উদ্যো…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
ওষুধ ছাড়াই বিষণ্নতা নিরাময়ের গবেষণায় আন্তর্জাতিক স্বীকৃতি প…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9