৩৬ কেজি গাঁজাসহ আটক, বহিষ্কার সেই যুবদলের যুগ্ম আহ্বায়ক

০২ ডিসেম্বর ২০২৫, ০৯:১৯ PM
গাঁজাসহ গ্রেপ্তার যুবদল নেতা কামরুল হাসান ও তার সহযোগী গোলাম রাব্বি

গাঁজাসহ গ্রেপ্তার যুবদল নেতা কামরুল হাসান ও তার সহযোগী গোলাম রাব্বি © সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ৩৬ কেজি গাঁজাসহ যুবদল নেতা কামরুল হাসান গ্রেপ্তারের ঘটনার পর দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও নৈতিক স্খলনের অভিযোগে তাকে সব পদ থেকে বহিষ্কার করেছে যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি। ঢাকা-আগরতলা সড়কে পুলিশের মাদকবিরোধী অভিযানে আটক হওয়ার পরপরই কেন্দ্রীয় দপ্তর সম্পাদক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে তার বিরুদ্ধে সাংগঠনিক কঠোর সিদ্ধান্ত জানানো হয়।

মঙ্গলবার (২ ডিসেম্বর) কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক মিজানুর রহমান চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ বহিষ্কারাদেশ দেওয়া হয়।

এর আগে মঙ্গলবার সকালে ঢাকা-আগরতলা সড়কের কোড্ডা বাইপাস এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ৩৬ কেজি গাঁজাসহ উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক কামরুল হাসান (৪০) ও তার সহযোগী গোলাম রাব্বিকে (২৫) আটক করে পুলিশ। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, যুবদলের ভাবমূর্তি নষ্টকারী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে কামরুল হাসানকে অবিলম্বে বহিষ্কার করা হয়েছে এবং তার সঙ্গে কোনো সাংগঠনিক যোগাযোগ না রাখতে নির্দেশ দেওয়া হয়েছে।

আখাউড়া উপজেলা যুবদলের আহ্বায়ক জাকির হোসেন বলেন, ‘কামরুল আমার কমিটির যুগ্ম আহ্বায়ক হলেও তার মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার বিষয়টি আমি জানতাম না। তাকে গ্রেফতারের খবর পেয়ে আমিও হতবাক হয়েছি। কেন্দ্রীয় কমিটিকে বিষয়টি জানানো হয়েছে এবং যথাযথ ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

৩৬ ঘণ্টায় হুতিরা কীভাবে মোচা বন্দর ও পেরিম দ্বীপ দখল করল
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষকদের বদলি আবেদন শেষ হচ্ছে আজ
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস নদে নৌকাবাইচ অনুষ্ঠিত
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের নতুন ডিন ড. আহসান
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে রাতে
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ফোনের স্টোরেজ কি দ্রুত শেষ হয়ে যাচ্ছে, দুই উপায়ে খালি করুন …
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9