লেবাননে ইসরায়েলের হামলা, হিজবুল্লাহকে ‘নিষিদ্ধ’ করল সরকার 

০২ মার্চ ২০২৬, ০৫:৪৯ PM , আপডেট: ০২ মার্চ ২০২৬, ০৫:৫২ PM
 হিজবুল্লাহকে ‘নিষিদ্ধ’ করল লেবানন 

হিজবুল্লাহকে ‘নিষিদ্ধ’ করল লেবানন  © সংগৃহীত

ইরানের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যে লেবাননে হামলা চালিয়েছে ইসরায়েল। হামলায় ১৩ জনের প্রাণহানির ঘটনার পর হিজবুল্লাহর সামরিক কর্মকাণ্ডকে “অবৈধ কার্যকলাপ” আখ্যা দিয়ে সংগঠনটিকে তাদের অস্ত্র সমর্পণের দাবি জানিয়েছে লেবানিজ সরকার।

সোমবার (২ মার্চ) প্রধানমন্ত্রী নাওয়াফ সালাম ঘোষণা দেন, বৈধ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের কাঠামোর বাইরে লেবাননের ভূখণ্ড থেকে পরিচালিত যেকোন সামরিক পদক্ষেপ সম্পূর্ণরূপে প্রত্যাখ্যান করা হচ্ছে। তিনি আরো বলেন, ‘আমরা হিজবুল্লাহর সামরিক কার্যক্রম নিষিদ্ধ করছি এবং তাদের ভূমিকা রাজনৈতিক পরিসরে সীমাবদ্ধ রাখছি। সামরিক প্রতিষ্ঠানগুলোকে এটি বাস্তবায়নের নির্দেশ দেওয়া হচ্ছে।’

২০২৪ সালে ইসরায়েলের সঙ্গে হওয়া যুদ্ধবিরতিতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ এবং আলোচনায় ফেরার উদ্যোগ অব্যাহত থাকার কথাও পুনর্ব্যক্ত করেন তিনি।

বিষণ্নতা কমাতে খাদ্যতালিকায় আনুন যে পরিবর্তন
  • ১০ অক্টোবর ২০২৬
কীভাবে ও কার হাতে খুন হয়েছিল স্কুলছাত্রী তাজমিন, পুলিশের তদ…
  • ১০ অক্টোবর ২০২৬
প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ
  • ১০ অক্টোবর ২০২৬
দিল্লিতে করোচ পার্টির আন্দোলন ঘিরে ইন্টারনেট পরিষেবা বন্ধ 
  • ১০ অক্টোবর ২০২৬
বিমানবন্দরে ভিআইপি লাউঞ্জে ‘ডিআইজি’ পরিচয় দেওয়া অতিরিক্ত ডি…
  • ১০ অক্টোবর ২০২৬
আজ টানা ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ১০ অক্টোবর ২০২৬