জমি নিয়ে সংঘর্ষে নারী নিহত, আহত ৯

২২ এপ্রিল ২০২৬, ০৩:৪১ PM
হাসপাতালের বিছানায় নিহত নারীর মরদেহ

হাসপাতালের বিছানায় নিহত নারীর মরদেহ © টিডিসি

নেত্রকোনার কেন্দুয়া উপজেলার রোয়াইলবাড়ি আমতলা ইউনিয়নের আমতলা গ্রামে জমি-সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ৯ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ৭ জনকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বুধবার (২২ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক বিষয়টি নিশ্চিত করেন।

নিহত নারী আব্দুস সাত্তারের মেয়ে ও মো. সাদ্দাম হোসেনের স্ত্রী বলে জানা গেছে।

গুরুতর আহতরা হলেন আসমা (৪৫), সোহেল (৩৬), হারুনা (৬০), শিকা (১৮), শারমিন (২৫), নূরুল ইসলাম (৬০) ও শাহিন মিয়া (৩২)। এ ছাড়া ইদ্রিস মিয়া ও সাত্তার মিয়াও আহত হয়েছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে নূরুল ইসলাম ও তার ফুফাত ভাই শামসুদ্দিনের মধ্যে জমি নিয়ে বিরোধ চলছিল। বুধবার সকাল ১০টার দিকে এক পক্ষ বিরোধপূর্ণ জমিতে মাটি কাটতে গেলে অপর পক্ষ বাধা দেয়। এ সময় উভয় পক্ষের মধ্যে কথা-কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষ বাধে। এতে নারীসহ অন্তত ১০ জন আহত হন। পরে আহতদের উদ্ধার করে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে এক নারীর মৃত্যু হয়।

কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী মাকসুদ জানান, পুলিশ ঘটনাস্থলে রয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। সুরতহাল রিপোর্ট তৈরি শেষে মরদেহ  ময়নাতদন্তের জন্য নেত্রকোনা সদর হাসপাতালে প্রেরণ করা হবে। এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি। লিখিত অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

৪৯তম বিসিএসে গোপালগঞ্জের ১১ প্রার্থীর ৯ জন বাদ
  • ০১ অক্টোবর ২০২৬
কটুক্তির অভিযোগে শিক্ষককে আটক, প্রধানমন্ত্রীর নির্দেশে ছাড়ল…
  • ০১ অক্টোবর ২০২৬
রাজু ভাস্কর্যে আত্মাহুতির ঘোষণা দিলেন বিসিএসে বাদ পড়া ঢাবি …
  • ০১ অক্টোবর ২০২৬
বিসিএসে বাদ পড়াদের নিয়ে বিক্ষোভের ডাক দিল ডাকসু 
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বিসিএস গেজেটে বাদ পড়া নিয়ে সরকারের কড়া সমালোচনায় হাসনাত আব্…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বিসিএসের গেজেট থেকে বাদ নাজমুল— ‘হয়তো কোটা সংস্কার ও জুলাই …
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬