বগুড়ায় আ’লীগ কর্মীকে গলা কেটে হত্যা

২১ অক্টোবর ২০২০, ১১:৪৬ AM
নিহত মোস্তাফিজার রহমান মোস্তা

নিহত মোস্তাফিজার রহমান মোস্তা © সংগৃহীত

বগুড়ার শিবগঞ্জে মোস্তাফিজার রহমান মোস্তা (৫২) নামে আওয়ামী লীগের এক কর্মীকে হাত-পায়ের রগ ও গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ বুধবার(২১ অক্টোবর) সকালে নিজ বাড়ি সংলগ্ন পুকুর পাড় থেকে মরদেহ উদ্ধার করা হয়।

নিহত মোস্তাফিজার রহমান মোস্তা শিবগঞ্জ উপজেলার পশ্চিম জাহাঙ্গীরাবাদ গ্রামের মৃত আকবর আলীর ছেলে। তিনি শিবগঞ্জ সদর ইউনিয়ন আওয়ামী লীগের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য। তিনি একই ওয়ার্ডে সাবেক ইউপি সদস্য ও এমএবি ইট ভাটার মালিক ছিলেন।

তার স্বজনদের বরাত দিয়ে পুলিশ জানায়, মঙ্গলবার সন্ধ্যার পর তিনি বাড়ি থেকে এক কিলোমিটার দূরে আলাদীপুরে তার ইটভাটায় যাওয়ার কথা বলে বের হন। রাত ২টা পর্যন্ত মোস্তার স্ত্রী তার মোবাইলে ফোন করলেও সেটি কেউ রিসিভ করেনি। এরপর বুধবার সকালে বাড়ি সংলগ্ন পুকুর পাড়ে মোস্তার গলাকাটা মরদেহ দেখতে পান প্রতিবেশীরা। পরে থানায় খবর দেয়া হলে পুলিশ মরদেহ উদ্ধার করে।

স্থানীয়রা জানায়, পুকুর পাড়ে মরদেহ পাওয়া গেলেও সেখানে তাকে হত্যা করার কোনো আলামত নেই। এ কারণে তারা ধারণা করা হচ্ছে তাকে অন্য কোথাও হত্যা করে মরদেহ তার বাড়ির কাছে পুকুর পাড়ে ফেলে রাখা হয়। নিহতের হাত-পায়ের রগ কাটা ছাড়াও মাথায় আঘাতের চিহ্ন এবং পা ভাঙা ছিল।

গত ১০ বছরের মধ্যে তিনি এলাকায় বালুর ব্যবসা করে ইট ভাটার মালিক হন। এছাড়াও তিনি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত হয়ে ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য হন।

এ ঘটনায় শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম বদিউজ্জামান জানান, মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। তবে হত্যাকাণ্ডের কোনো কারণ জানা যায়নি। বিষয়টি নিয়ে অনুসন্ধান চলছে। অপরাধীদের চিহ্নিত করা গেলে কারণও জানা সম্ভব হবে।

বিশ্বকাপে খেলবে ইরান, নিশ্চিত করলেন ফিফা সভাপতি
  • ৩১ মার্চ ২০২৬
অনলাইন ক্লাসের খবরের প্রতিবাদ শিবিরের
  • ৩১ মার্চ ২০২৬
গাঁজা চাষ ও বিক্রির অভিযোগে বৃদ্ধ গ্রেফতার, বিপুল মাদক উদ্ধ…
  • ৩১ মার্চ ২০২৬
ভিসির সঙ্গে ডাকসু নেতাদের সাক্ষাৎ, সিট বরাদ্দে নীতিমালাসহ ১…
  • ৩১ মার্চ ২০২৬
বাড়ি থেকে বের করে দিতে বৃদ্ধাকে নির্যাতনের অভিযোগ
  • ৩১ মার্চ ২০২৬
‘শান্তির পৃথিবীতে সাগর তুই একাই থাক’ বলে দুই শিশুপুত্র নিয়ে…
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence