স্বেচ্ছাসেবকলীগ নেতাকে কুপিয়ে হত্যা

১৮ অক্টোবর ২০২০, ০৮:১২ AM
মাসুদুর রহমান শুভ

মাসুদুর রহমান শুভ © সংগৃহীত

ময়মনসিংহের গৌরীপুরে স্বেচ্ছাসেবকলীগের এক নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (১৭ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে গৌরীপুর মধ্যবাজার এলাকায় তার চেম্বারের সামনে অজ্ঞাত দুর্বৃত্তরা তাকে এলোপাতাড়ি কুপিয়ে ফেলে যায়।

নিহত ওই নেতার নাম মাসুদুর রহমান শুভ। তিনি গৌরীপুর উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক ও বিআরডিপির চেয়ারম্যান। সে পৌরসভার কালীপুর এলাকার বাসিন্দা।

বিষয়টি নিশ্চিত করে গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বোরহান বলেন, ‘স্বেচ্ছাসেবকলীগ নেতা মাসুদুর রহমান শুভ তার চেম্বারেই বসে ছিলেন। বাসায় ফেরার উদ্দেশে রাত সাড়ে ১০টার দিকে বাইরে বের হলে অজ্ঞাতরা কুপিয়ে ফেলে রেখে যায়।’

তিনি বলেন, ‘পরে স্থানীয়রা থানায় খবর দিলে ঘটনাস্থলে পুলিশ গিয়ে মাসুদুর রহমান শুভকে গুরুতর আহত অবস্থায় চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। হাসপাতালে নেয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।’

কে বা কারা কেন বা কারা কুপিয়েছে? এ বিষয়ে কিছু জানাতে পারেননি ওসি বোরহান উদ্দিন। তিনি বলেন, ‘এ ঘটনায় কাউকে আটক করা না গেলেও তিনি নিজেই আসামিদের গ্রেফতারে অভিযান চালাচ্ছেন।’

অন্যরকম সেঞ্চুরির দ্বারপ্রান্তে লিটন
  • ১৯ এপ্রিল ২০২৬
বাল্কহেড চলাচলের জন্য ভেঙে দেওয়া হলো বাঁশের সাঁকো
  • ১৯ এপ্রিল ২০২৬
১৯৭৯ সালে ‘জিয়াউর রহমানের হাতে ধানের শীষ’ তুলে দেওয়া নিয়ে য…
  • ১৯ এপ্রিল ২০২৬
স্কুল বন্ধ চেয়ে হাইকোর্টে রিট, শুনানি কাল
  • ১৯ এপ্রিল ২০২৬
ফের ইরানকে উড়িয়ে দেওয়ার হুমকি দিলেন ট্রাম্প
  • ১৯ এপ্রিল ২০২৬
শিক্ষামন্ত্রীকে নিয়ে ফেসবুক পোস্টের ২৪ ঘণ্টা না পেরোতেই মা…
  • ১৯ এপ্রিল ২০২৬