অস্ত্র মামলায় পাপিয়া দম্পতির রায় আজ

১২ অক্টোবর ২০২০, ০৯:১৬ AM
শামীমা নূর পাপিয়া এবং তার স্বামী মফিজুর রহমান সুমন

শামীমা নূর পাপিয়া এবং তার স্বামী মফিজুর রহমান সুমন © ফাইল ফটো

নরসিংদী জেলা যুব মহিলা লীগের বহিষ্কৃত সাধারণ সম্পাদক শামীমা নূর পাপিয়া এবং তার স্বামী মফিজুর রহমান সুমনের বিরুদ্ধে অস্ত্র মামলার রায় ঘোষণা করা হবে। আজ সোমবার দুপুর ২টায় ঢাকার ১ নম্বর স্পেশাল ট্রাইব্যুনালের বিচারক কেএম ইমরুল কায়েশ এ রায় ঘোষণা করবেন।

এই মামলার যুক্তিতর্ক উপস্থাপনে গত ২৪ সেপ্টেম্বর আইন অনুযায়ী আসামিদের সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ডের আর্জি জানান।

সংশ্লিষ্ট আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর তাপস কুমার পাল এ তথ্য জানিয়েছেন। গত ২৭ সেপ্টেম্বর রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের যুক্তি উপস্থাপন শুনানি শেষে রায় ঘোষণার জন্য সোমবার দিন ধার্য করেন আদালত।

গত ২৩ ফেব্রুয়ারি ভোরে পাপিয়া দম্পতির দেওয়া তথ্যানুসারে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে তাদের ফার্মগেট ইন্দিরা রোডের বাসায় অভিযান পরিচালনা করা হয়। সেখান থেকে অস্ত্র, বিদেশি মদ, নগদ অর্থ ও ভারতীয় রুপি উদ্ধার করা হয়। এ ঘটনায় শেরেবাংলা নগর থানায় অস্ত্র এবং বিশেষ ক্ষমতা আইনের একটি করে দুটি ও বিমানবন্দর থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা করে আইনশৃঙ্খলা বাহিনী।

এর আগের গত ২২ ফেব্রুয়ারি হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরের দুই নম্বর বহির্গমন টার্মিনালের ছয় নম্বর স্টাফ গেটের সামনে থেকে পাপিয়া দম্পতিকে আটক করা হয়। দেহ তল্লাশি করে পাপিয়ার কাছ থেকে একাধিক পাসপোর্ট, নগদ অর্থ, জাল নোট; পাপিয়ার স্বামী মফিজুর রহমানের কাছ থেকে একাধিক পাসপোর্ট, নগদ অর্থ ও বিদেশি অর্থ; সহযোগী আসামি সাব্বির খন্দকারের কাছ থেকে একাধিক পাসপোর্ট, নগদ অর্থ, জাল নোট; শেখ তাইবা নূরের কাছ থেকে একটি পাসপোর্ট, নগদ অর্থ ও দুটি ডেবিট কার্ড উদ্ধার করে আইনশৃঙ্খলা বাহিনী।

এছাড়া অবৈধ পাঁচ কোটি টাকার খোঁজ পেয়ে তাদের বিরুদ্ধে মানি লন্ডারিং আইনে আরেকটি মামলা করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

 

 

সিনিয়র অফিসার নিয়োগ দেবে ব্র্যাক, আবেদন শেষ ২২ এপ্রিল
  • ১৬ এপ্রিল ২০২৬
ছাত্রদলের মুছে ফেলা ‘জাস্টিস ফর হাদি’ দেয়াল লিখন ফের আঁকল ই…
  • ১৬ এপ্রিল ২০২৬
রাজধানীতে চীনা নাগরিককে কুপিয়ে মালামাল লুট, গ্রেপ্তার ৬
  • ১৬ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠানপ্রধান নিয়োগ পরীক্ষা হাইকোর্টে স্থগিত
  • ১৬ এপ্রিল ২০২৬
পারিবারিক বিরোধে ছেলের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু
  • ১৬ এপ্রিল ২০২৬
মুশফিকের সিদ্ধান্তে সম্মান রেখেও প্রত্যাবর্তনে আশাবাদী মিরাজ
  • ১৬ এপ্রিল ২০২৬