পারিবারিক বিরোধে ছেলের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু

১৬ এপ্রিল ২০২৬, ০৩:২৪ PM
গোপালগঞ্জ থানা

গোপালগঞ্জ থানা © সংগৃহীত

গোপালগঞ্জ সদর উপজেলার আড়পাড়া গ্রামে জমিজমা-সংক্রান্ত পারিবারিক বিরোধের জেরে ছেলের ধাক্কায় পড়ে রহিমা বেগম (৮৫) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। ঘটনার পর থেকে অভিযুক্ত ছেলে নুরুল গাজী পলাতক রয়েছে।

 বুধবার (১৫ এপ্রিল) রাত ৮টার দিকে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

পারিবারিক ও পুলিশ সূত্রে জানা যায়, রহিমা বেগম সম্প্রতি তার আপন ভাইকে এক কাঠা জমি দান করেন। এ বিষয়কে কেন্দ্র করে তার ছেলে নুরুল গাজীর সঙ্গে মামা ও মামাতো ভাইদের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। বুধবার রাতে এ নিয়ে উভয় পক্ষের মধ্যে তর্ক-বিতর্ক শুরু হয়ে এক পর্যায়ে তা উত্তপ্ত রূপ নেয়। এ সময় বৃদ্ধা রহিমা বেগম ঝগড়া থামাতে এগিয়ে গেলে উত্তেজিত নুরুল গাজী তাকে ধাক্কা দিলে তিনি মাটিতে পড়ে গুরুতর অসুস্থ হয়ে পড়েন। পরবর্তী সময়ে স্বজনরা তাকে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

হাসপাতালের চিকিৎসক ডা. জিলানী জানান, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। মৃত্যুর সঠিক কারণ জানতে ময়নাতদন্ত করা হবে।

গোপালগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনিচুর রহমান জানান, জমিজমা-সংক্রান্ত বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। লাশের ময়নাতদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে এবং অভিযুক্তকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

কারিগরি শিক্ষার্থীদের ৭১ শতাংশই পড়ছেন বেসরকারি প্রতিষ্ঠানে
  • ১৫ অক্টোবর ২০২৬
কর অঞ্চল-১ চট্টগ্রামে ২৬ জনবল নিয়োগ, আবেদন অনলাইনে
  • ১৫ অক্টোবর ২০২৬
টুর্নামেন্টের সীমানায় বল যাওয়াকে কেন্দ্র করে নজরুল বিশ্ববিদ…
  • ১৫ অক্টোবর ২০২৬
জেলের সন্তানের পুলিশ হওয়া হলো না, বিসিএস গেজেটে নেই ঢাবির চ…
  • ১৫ অক্টোবর ২০২৬
সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় রাবি ছাত্রদলের কর্মসূচি বয়কট
  • ১৫ অক্টোবর ২০২৬
প্রশ্নফাঁসে আলোচিত আবেদের ছেলে সিয়ামের ৪ বছরের কারাদণ্ড
  • ১৫ অক্টোবর ২০২৬