ছাত্রীদের উত্ত্যক্ত করায় দুই যুবককে কারাদণ্ড

১৬ এপ্রিল ২০২৬, ১২:৩৪ PM
দণ্ডপ্রাপ্ত দুই যুবক

দণ্ডপ্রাপ্ত দুই যুবক © সংগৃহীত

নেত্রকোনার মোহনগঞ্জে ছাত্রীদের উত্ত্যক্ত করার অভিযোগে দুই যুবককে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১৫ এপ্রিল) বিকেলে আটক হওয়ার পর আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন উপজেলার বড়কাশিয়া-বিরামপুর ইউনিয়নের পাবইপাড়া গ্রামের সৈয়দ মাকসুদুল হক চৌধুরী সিয়াম (২২) ও পৌর শহরের টেংগাপাড়া এলাকার রুনেল মিয়া (২৩)।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকালে মোহনগঞ্জ থানার ওসি মো. হাফিজুল ইসলাম হারুন বলেন, বুধবার বিকেল সোয়া ৫টার দিকে ওই যুবকরা পৌর শহরের খাদ্যগুদাম-সংলগ্ন শিয়ালজানি খালের সেতুর ওপর দাঁড়িয়ে স্কুল-কলেজের ছাত্রীদের অশালীন মন্তব্য করাসহ নানাভাবে উত্ত্যক্ত করছিলেন। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের হাতেনাতে আটক করে।

পরে সন্ধ্যায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী হাকিম এম এ কাদের ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদের প্রত্যেককে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

বৃহস্পতিবার ১০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে রাজধানীর যেসব …
  • ০৮ অক্টোবর ২০২৬
যে ছয় কারণে নিম্ন মধ্যবিত্ত থেকে দরিদ্র হওয়ার ঝুঁকিতে ছয় কো…
  • ০৭ অক্টোবর ২০২৬
সাব রেজিস্ট্রারকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ
  • ০৭ অক্টোবর ২০২৬
এয়ারবাস থেকে ১০টি উড়োজাহাজ কিনছে বাংলাদেশ
  • ০৭ অক্টোবর ২০২৬
সিদ্ধেশরী কলেজে ২১ শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি, আবেদন ১৫ অক্টোব…
  • ০৭ অক্টোবর ২০২৬
২৮ দেশের ৫০০ তরুণ নিয়ে এশিয়া-প্যাসিফিক যুব জলবায়ু সম্মেলন, …
  • ০৭ অক্টোবর ২০২৬