অসামাজিক কর্ম: ড্রিমল্যান্ড হোটেল থেকে ৯ পুরুষ ও ৪ নারী আটক

১৬ এপ্রিল ২০২৬, ১২:৩২ PM , আপডেট: ১৬ এপ্রিল ২০২৬, ১২:৩৯ PM
অসামাজিক কার্যকলাপের অভিযোগে গ্রেপ্তারকৃতরা

অসামাজিক কার্যকলাপের অভিযোগে গ্রেপ্তারকৃতরা © সংগৃহীত

রংপুরের শাপলা চত্বর এলাকায় অবস্থিত ড্রিমল্যান্ড আবাসিক হোটেলে বিশেষ অভিযান পরিচালনা করে অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে ১৩ জনকে গ্রেফতার করেছে রংপুর মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। গ্রেফতারকৃতদের মধ্যে ৯ জন পুরুষ এবং ৪ জন নারী রয়েছেন।

ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (১৫ এপ্রিল) রাত আনুমানিক ৯টা ২০ মিনিটে এসআই মো. আবু সাঈদ বাবলা ও এসআই মো. মমিনুল ইসলামের নেতৃত্বে ডিবি’র একটি চৌকস দল ড্রিমল্যান্ড হোটেলে অভিযান চালায়। অভিযানকালে হোটেলের ভেতরে অসামাজিক কার্যকলাপের হাতেনাতে প্রমাণ পাওয়া গেলে সেখান থেকে ১৩ জনকে আটক করা হয়।

পুলিশের দেওয়া তথ্যমতে গ্রেফতারকৃত পুরুষরা হলেন— মো. সেকেন্দার (৩৫), আকাশ চৌধুরী (২৫), সম্পদ চন্দ্র (২৩), অরণ্য রায় (২৫), মো. নজির হোসেন (২৫), মৃদুল মিয়া (২৩), চয়ন কুমার শিল (২২), মো. মিনহাজুল ইসলাম তাফিম (২৬) ও মো. তামিম হোসাইন (২৯)। গ্রেফতারকৃত নারীরা হলেন— মোছা. মৌসুমী আক্তার মুক্তা (২২), মোছা. ফারজানা খাতুন (১৯), মোছা. রোকসানা (২৮) এবং মোছা. স্মৃতি আক্তার (২৩)।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়েরসহ যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। রংপুর মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মহানগরীতে আইনশৃঙ্খলা রক্ষা এবং সামাজিক অপরাধ দমনে এ ধরনের শুদ্ধি অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।

বিনা প্রতিদ্বন্দ্বিতায় মার্কিন সিনেটে ফের নির্বাচিত হলেন কি…
  • ০৫ নভেম্বর ২০২৬
হারানোর আগেই যে পাঁচ নিয়ামতের মূল্যায়ন করতে বলেছেন রাসূল (স…
  • ০৫ নভেম্বর ২০২৬
কনটেন্ট ক্রিয়েটর মামুনের ব্ল্যাকমেইলের দর-কষাকষিতে মধ্যস্থত…
  • ০৫ নভেম্বর ২০২৬
জুলাই হত্যা মামলায় ইকবাল সোবহান গ্রেপ্তার, মুচলেকায় মুক্ত র…
  • ০৫ নভেম্বর ২০২৬
ত্বকের সাধারণ রোগ ভেবে ভুল করছেন? সোরিয়াসিস বাড়াতে পারে মান…
  • ০৫ নভেম্বর ২০২৬
অনিশ্চয়তা কাটিয়ে আজ সেন্টমার্টিনে চলাচল শুরু করেছে পর্যটকবা…
  • ০৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950