রাজধানীতে চীনা নাগরিককে কুপিয়ে মালামাল লুট, গ্রেপ্তার ৬

১৬ এপ্রিল ২০২৬, ০৩:২৬ PM
চীনা নাগরিককে কুপিয়ে জখম করার ঘটনায় ৫ জনকে গ্রেফতার

চীনা নাগরিককে কুপিয়ে জখম করার ঘটনায় ৫ জনকে গ্রেফতার © টিডিসি ফটো

রাজধানীর কেরানীগঞ্জে চীনা নাগরিকদের পরিচালিত একটি উন্নয়ন প্রকল্পে ডাকাতি ও একজন চীনা নাগরিককে কুপিয়ে জখম করার ঘটনায় ৫ জনকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

এ সময় লুণ্ঠিত তিনটি দামি ব্র্যান্ডের ঘড়ি, দুটি মোবাইল ফোন ও নগদ টাকা উদ্ধার করা হয়েছে। এ ছাড়া রাজধানীর কদমতলী ও পাবনায় পৃথক অভিযানে অস্ত্রসহ আরও ৬ জনকে গ্রেফতার করেছে বাহিনীটি।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) কারওয়ান বাজারে র‍্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র‍্যাব-১০-এর অধিনায়ক (সিও) মোহাম্মদ কামরুজ্জামান।

র‍্যাব জানায়, গত মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে কেরানীগঞ্জের ‘ইয়াংজিয়াং’ প্রকল্পের প্রধান ফটক দিয়ে ১৫ থেকে ২০ জনের একটি ডাকাত দল ভেতরে প্রবেশ করে। সন্ধ্যা ও সকাল ৭টা শ্রমিকদের শিফটিং সময় হওয়ায় তখন গেটটি খোলা বা অরক্ষিত থাকে। এই সুযোগটিই নেয় ডাকাতরা। ভেতরে ঢুকে প্রথমে তারা দুজন নিরাপত্তারক্ষীকে বেঁধে ফেলে। এরপর দোতলা ভবনে গিয়ে একজন চীনা নাগরিককে অস্ত্রের মুখে জিম্মি করে মালামাল লুট করতে থাকে।

একপর্যায়ে তারা সিসিটিভি ক্যামেরাগুলো ভেঙে ফেলে। এ সময় বাধা দিতে গেলে একজন চীনা নাগরিককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে ডাকাতরা। তিনি বর্তমানে রাজধানীর আদ-দ্বীন হাসপাতালে চিকিৎসাধীন।
 
র‍্যাব-১০-এর অধিনায়ক মোহাম্মদ কামরুজ্জামান বলেন, ‘ডাকাতরা পালিয়ে যাওয়ার সময় তাড়াহুড়ো করে একটি মোবাইল ফোন ফেলে যায়। সেই মোবাইল ফোনের সূত্র ধরে অভিযান চালিয়ে আমরা কেরানীগঞ্জ ও মুন্সিগঞ্জ এলাকা থেকে পাঁচজনকে গ্রেফতার করি। তাদের কাছ থেকে লুট হওয়া তিনটি ঘড়ি ও দুটি মোবাইল উদ্ধার করা হয়েছে।’ গ্রেফতার ব্যক্তিরা পেশায় অটোচালক, রংমিস্ত্রি বা বাসচালক হলেও অভাবের তাড়নায় এই অপরাধে জড়িয়েছেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছেন।

এদিকে রাজধানীর কদমতলী এলাকায় মাদকবিরোধী অভিযানে একটি বিদেশি পিস্তল, একটি একনলা বন্দুক ও গুলিসহ দুই সন্ত্রাসীকে গ্রেফতার করেছে র‍্যাব। তাদের একজন জিতু, যার নামে হত্যা ও ডাকাতিসহ ১২টি মামলা রয়েছে। অপরজন রনি, যার নামে রয়েছে ৯টি মামলা। এ ছাড়া পাবনা সদর এলাকায় অভিযান চালিয়ে ৪টি আগ্নেয়াস্ত্রসহ আরও ৪ জনকে গ্রেফতার করা হয়েছে।

গাইবান্ধায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ১২
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
তানজিন তিশার শাড়িকাণ্ডে নতুন মোড়, নারাজি আবেদন করলেন বাদী
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
সাদা দলের কমিটি ঘোষণার পরদিনই কমিটির ৮ শিক্ষক পেলেন গুরুত্ব…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
পে-স্কেলের খসড়া প্রেসে
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
২০১৯ সালের ডাকসু জিএস হয়ে ক্যাম্পাসে রাশেদ খাঁন, পরামর্শ দি…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
জামালপুরে রাজীব পরিবহন বন্ধের দাবিতে মানববন্ধনে হামলা, আহত ৫
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬