প্রতিষ্ঠানপ্রধান নিয়োগ পরীক্ষা হাইকোর্টে স্থগিত

১৬ এপ্রিল ২০২৬, ০৩:২৬ PM , আপডেট: ১৬ এপ্রিল ২০২৬, ০৩:৪০ PM
হাইকোর্ট

হাইকোর্ট © সংগৃহীত

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) এর অধীনে আগামী ১৮ এপ্রিল অনুষ্ঠিত হওয়ার কথা থাকা প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা স্থগিত করেছেন হাইকোর্ট।

আজ বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিচারপতি হাবিবুল গণি ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট হুমায়ুন কবির বুলবুল। 

এর আগে নাম অপ্রকাশিত রাখার শর্তে এনটিআরসিএর এক কর্মকর্তা জানান, প্রতিষ্ঠাপ্রধান, সহকারী প্রধান নিয়োগের ওপর আদালত স্থগিতাদেশ দিয়েছেন। এ স্থগিতাদেশ প্রত্যাহার না হলে আগামী ১৮ এপ্রিল পরীক্ষা স্থগিত হতে পারে।

এদিকে শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, আদালতের স্থগিতাদেশের বিরুদ্ধে আপিলের প্রস্তুতি নিচ্ছে এনটিআরসিএ। আজ বৃহস্পতিবারই এ আপিল করা হতে পারে। আপিলে স্থগিতাদেশ পেলে যথাসময়ে পরীক্ষা আয়োজন করা হবে।

এ বিষয়ে মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব (বেসরকারি মাধ্যমিক) মো. মিজানুর রহমান দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘আদালতের স্থগিতাদেশের কথা শুনেছি। বিষয়টি নিয়ে এনটিআরসিএ কাজ করছে।’

প্রশ্ন ফাঁস ঠেকাতে এবার সচিবালয়ে রাত কাটাচ্ছেন প্রতিমন্ত্রী…
  • ১৬ অক্টোবর ২০২৬
মোহাম্মদপুরে নিখোঁজ ঢাবি অধ্যাপক, থানায় জিডি
  • ১৬ অক্টোবর ২০২৬
সাবেক মুক্তিযুদ্ধমন্ত্রীর মেয়েকে ভারত যাওয়ার অনুমতি দিল উন্…
  • ১৬ অক্টোবর ২০২৬
মোহাম্মদপুরে দুই গ্রুপের সংঘর্ষ, গুলিবিদ্ধ বাবা-ছেলে
  • ১৬ অক্টোবর ২০২৬
জামায়াতের কার্যালয়ে গাড়ি ভাঙচুর, এবি পার্টির নেতাকে অব্যা…
  • ১৫ অক্টোবর ২০২৬
১০ দেশের গবেষক নিয়ে রাবির আইন বিভাগের আন্তর্জাতিক সম্মেলন ৩…
  • ১৫ অক্টোবর ২০২৬