বাবুই পাখির বাসা কেটে ছানা হত্যা, বৃদ্ধকে কারাদণ্ড

১৬ এপ্রিল ২০২৬, ০৯:১৫ AM
বাবুই পাখির বাসা কেটে ছানা হত্যা করায় বৃদ্ধকে কারাদণ্ড দেয় ভ্রাম্যমাণ আদালত

বাবুই পাখির বাসা কেটে ছানা হত্যা করায় বৃদ্ধকে কারাদণ্ড দেয় ভ্রাম্যমাণ আদালত © সংগৃহীত

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় ক্ষেতের ধান খাওয়ার অভিযোগে বাবুই পাখির বাসা কেটে বাচ্চা ও ডিম নষ্ট করার ঘটনায় এক বৃদ্ধকে কারাদণ্ড দিয়েছে প্রশাসন। বুধবার (১৫ এপ্রিল) উপজেলার পোপাদিয়া ইউনিয়নের ঈশ্বর ভট্ট বাজার সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

দণ্ডপ্রাপ্ত বাচা মিয়া (৬০) নামে ওই ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 

অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান ফারুক। পরে তাকে কারাগারে পাঠানো হয়।

উপজেলা প্রশাসন জানায়, অভিযোগ পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, বাচা মিয়া তালগাছ থেকে বাবুই পাখির অন্তত ২৭টি বাসা কেটে নিচে ফেলে দিয়েছেন। এতে বাসাগুলোতে থাকা প্রায় ২৫টি সদ্যজাত ছানা মারা যায় এবং বেশ কিছু ডিম নষ্ট হয়।

ইউএনও মেহেদী হাসান ফারুক গণমাধ্যমকে বলেন, বাবুই পাখি হত্যার অভিযোগ পেয়ে তাৎক্ষণিক আমরা ঘটনাস্থলে যাই। সেখানে বাচা মিয়া নামে এক ব্যক্তি ধান খেয়ে ফেলার কথা বলে ২৭টি বাবুই পাখির বাসা তাল গাছ থেকে কেটে ফেলে দেয়। সেখানে আমরা ২৫ থেকে ৩০টি মৃত পাখির বাচ্চা পেয়েছি। জিজ্ঞাসাবাদে অভিযুক্ত ব্যক্তি নিজের ভুল স্বীকার করেন।

তিনি বলেন, বন্যপ্রাণী সংরক্ষণ আইন অনুযায়ী তাকে ৭ দিনের কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা করা হয়। উপস্থিত সবাইকে বন্যপ্রাণী আইন সম্পর্কে জানানো হয় এবং প্রত্যোকটি প্রাণীর জীবন রক্ষার জন্য আহ্বান করা হয়।

পুকুরে ডুবে দুই ভাই বোনের মর্মান্তিক মৃত্যু
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
অনার্সে ‘অ্যাপ্লাইড আইসিটি’ পড়াতে সক্ষম শিক্ষকদের তথ্য চেয়ে…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
চট্টগ্রাম থেকে ঢাকায় বদলি করা হলো সেই মাসুদকে
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
বিদ্যুৎ বিল নিয়ে সরকারকে গালিগালাজ করা সেই সিফাত কারাগারে
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
‘হিন্দিভাষী’ চক্রের হাতে অপহৃত স্কুলছাত্র, ১২ ঘণ্টা পর সীমা…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
বিসিএসে কি মেধার সংকট নাকি প্রক্রিয়ার সীমাবদ্ধতায় পদ শূন্য?
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬