আশুলিয়ায় একাধিক মামলার আসামি গ্রেপ্তার

১৬ এপ্রিল ২০২৬, ০১:২৪ PM
গ্রেপ্তার মো. হিমেল মীর

গ্রেপ্তার মো. হিমেল মীর © সংগৃহীত

ঢাকা সাভারের শিল্পাঞ্চল আশুলিয়ায় একাধিক মামলার আসামি মো. হিমেল মীরকে (২৬) গ্রেপ্তার করেছে র‌্যাব-৪। বুধবার (১৫ এপ্রিল) গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে র‌্যাব-৪ সিপিসি-২, সাভার ক্যাম্প। 

গ্রেপ্তার মো. হিমেল মীর আশুলিয়ার জামগড়া (মীরবাড়ি) এলাকার মো. জামান মীরের ছেলে।

র‍্যাব সূত্র জানায়, ঢাকা জেলার আশুলিয়া এলাকায় দীর্ঘদিন ধরে হিমেল মীর ও তার ক্যাডার বাহিনীর সহযোগীতায় আশুলিয়ার বিভিন্ন এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটিয়ে আসছেন। তারা আন্তজেলায় বিভিন্ন এলাকায় সন্ত্রাসী কার্যকলাপ, দেশি ও বিদেশি অস্ত্রের মুখে মানুষকে জিম্মি করে ছিনতাই,  চাঁদাবাজি করে এবং চাঁদার টাকা না পেলে মারধরসহ শারীরিক নির্যাতন করেন।

এ ছাড়া প্রাণে মারার হুমকি প্রদান করা ছাড়াও বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে ডাকাতি, বিভিন্ন এলাকায় বাড়ি ঘর চিহ্নিত করে ডাকাতি, বিভিন্ন মহাসড়ক, আঞ্চলিক মহাসড়কে বাস, ট্রাক, গার্মেন্টস পন্যবাহী কাভার্ডব্যানে ডাকাতি করে থাকে। তাদের বিরুদ্ধে আশুলিয়া থানাসহ বিভিন্ন থানাতে একাধিক মামলা রয়েছে। তাকে আদালতে পাঠানোর ব্যবস্থা প্রক্রিয়াধীন।

১৮তম জজ নিয়োগ পরীক্ষায় দেশসেরা রাবি শিক্ষার্থী
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
মানিকগঞ্জে ১৩ টি ঘোড়া জবাই করে মাংস সরবরাহের প্রস্তুতি, ৯ জ…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
বিশ্ববাজারে কমল স্বর্ণের দাম
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
রাজধানীতে আত্মগোপনে থাকা আ.লীগের সাবেক এমপি গ্রেপ্তার
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
৫ বছরের প্রেমের সম্পর্ক, বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগে চবি…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
ইউপি নির্বাচনের প্রতীকের তালিকায় চিংড়ি-কলার ছড়ি-পাগড়ি-সোফা,…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬