নোয়াখালীতে ফের গৃহবধূকে শ্লীলতাহানির চেষ্টা, ৯৯৯ নম্বরে রক্ষা

১০ অক্টোবর ২০২০, ১১:২২ PM
নোয়াখালীতে ৯৯৯ নম্বরে ফোন করে নিজেকে রক্ষা করেছেন এক গৃহবধূ

নোয়াখালীতে ৯৯৯ নম্বরে ফোন করে নিজেকে রক্ষা করেছেন এক গৃহবধূ © প্রতীকী ছবি

নোয়াখালীর বেগমগঞ্জে ফের এক প্রবাসীর স্ত্রীকে শ্লীলতাহানির চেষ্টা করা হয়েছে। এছাড়া তাদের বসতঘর ভাঙচুরের অভিযোগে স্থানীয় কিশোর গ্যাং সাদ্দাম বাহিনীর তিন সদস্যকে আটক করেছে পুলিশ। শুক্রবার (৯ অক্টোবর) রাতে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলেন উপজেলার গোপালপুর ইউনিয়নের কোটরা মহব্বতপুর গ্রামের মামুন মিয়ার দুই ছেলে ফরহাদ হোসেন (২০) ও ডিজে পারভেজ (২৫)। এছাড়া অপর জন একই গ্রামের নবী মিয়ার ছেলে নেছার উদ্দিন দুঃখ (২৮)।

পুলিশ জানায়, শুক্রবার রাতে কোটরা মহব্বতপুর গ্রামে অভিযান চালিয়ে সাদ্দাম বাহিনীর তিন সদস্যকে আটক করা হয়। এ ঘটনায় বাহিনীর ছয় সদস্যের বিরুদ্ধে ওই গৃহবধূ বাদী হয়ে মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন। রবিবার (১১ অক্টোবর) আটক আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে বলে পুলিশ জানিয়েছে।

জানা যায়, সাদ্দাম বাহিনীর প্রধান ইয়াবা সাদ্দামের (২৮) নেতৃত্বে কয়েকজন কিছুদিন ধরে প্রবাসী হুরন মিয়ার স্ত্রীকে ধর্ষণের হুমকিসহ উত্ত্যক্ত করে আসছিল। একপর্যায়ে গত বৃহস্পতিবার রাতে বসতবাড়ির দরজা-জানালা ভেঙ্গে তার ঘরে ঢোকার চেষ্টা করে। তাকে ধর্ষণের হুমকি প্রদান করে।

এ সময় ভুক্তভোগী ওই প্রবাসীর স্ত্রীর সহযোগিতায় কেউ এগিয়ে না এলে তিনি জরুরি সেবা ৯৯৯ নম্বরে কল করলে পুলিশ সেখানে হাজির হয়। এসময় সন্ত্রাসীরা পুলিশের উপস্থিতি টের পেয়ে সেখান থেকে পালিয়ে যায়।

বেগমগঞ্জ মডেল থানার পরিদর্শক (তদন্ত) রুহুল আমিন বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। প্রবাসীর স্ত্রীর লিখিত অভিযোগের ভিত্তিতে তিন আসামিকে আটক করা হয়েছে।’ বাকীদের আটক করতে পুলিশ তৎপরতা চালাচ্ছে বলে তিনি জানান।

কলেজের ল্যাব সহকারীদের গ্রেড বৈষম্য নিরসনের আশ্বাস শিক্ষামন…
  • ২৫ মার্চ ২০২৬
ইরানের ওপর যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলাকে ‘অন্যায় ও অবৈধ …
  • ২৫ মার্চ ২০২৬
গোপালগঞ্জে যথাযোগ্য মর্যাদায় গণহত্যা দিবস পালিত
  • ২৫ মার্চ ২০২৬
প্রতিষ্ঠানপ্রধান নিয়োগের সংশোধিত বিজ্ঞপ্তি প্রকাশ, দেখুন এখ…
  • ২৫ মার্চ ২০২৬
মানবাধিকার, গুম প্রতিরোধ, গণভোট অধ্যাদেশ বাতিল চায় সরকার, ক…
  • ২৫ মার্চ ২০২৬
শ্রীবরদীতে পুসাসের কমিটি গঠন: সভাপতি রিয়াদ, সম্পাদক মায়াজ
  • ২৫ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence