সাত বছরের শিশুকে হত্যা করে নদীতে ভাসিয়ে দিল দুলাভাই

১০ অক্টোবর ২০২০, ১০:২২ AM
বরগুনায় সাত বছরের শিশুকে হত্যা করে নদীতে ভাসিয়ে দেয়ার অভিযোগ উঠেছে দুলাভাইয়ের বিরুদ্ধে

বরগুনায় সাত বছরের শিশুকে হত্যা করে নদীতে ভাসিয়ে দেয়ার অভিযোগ উঠেছে দুলাভাইয়ের বিরুদ্ধে © প্রতীকী ছবি

বরগুনায় ডুবিয়ে হত্যার পর নদীতে ভাসিয়ে দেওয়া আবদুল্লাহ (৭) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৯ অক্টোবর) সন্ধ্যায় বরগুনার বিষখালী নদীর মোল্লারহোরা এলাকা থেকে মরদেহটি দেখতে পায় এলাকাবাসী। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি বরগুনা জেনারেল হাসপাতালে মর্গে পাঠায়।

এর আগে বৃহস্পতিবার (৮ অক্টোবর) আবদুল্লাহকে পানিতে ডুবিয়ে হত্যার পর নদীতে ভাসিয়ে দেয় তার দুলাভাই মোসলেম। আবদুল্লাহকে খুনের পর দেড় বছর বয়সী ছোট ভাই আফসানকেও একই কৌশলে ডুবিয়ে হত্যা চেষ্টার সময় স্থানীয়রা মোসলেমকে আটক করে পুলিশের হাতে সোপর্দ করে।

এ বিষয়ে স্থানীয় বাবুল মোল্লা জানান, বিষখালী নদীতে বাদল নামে এক জেলে আবদুল্লাহর মরদেহ ভাসতে দেখে তা উদ্ধার করে তীরে নিয়ে আসেন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে নিয়ে যায়।

এদিকে এ ঘটনায় আবদুল্লাহর বাবা মো. ছগীর হোসেন বাদী হয়ে মোসলেমের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেছেন। এ মামলায় আটক মোসলেমকে গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে।

বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম বলেন, আব্দুল্লাহর মরদেহ উদ্ধারের জন্য শুক্রবার দুপুরে ডুবুরির মাধ্যমে নদীতে অনুসন্ধান চালানো হয়। কিন্তু মরদেহ খুঁজে পাননি। পরে শুক্রবার সন্ধ্যায় জেলেরা মরদেহটি নদীতে ভাসতে দেখে উদ্ধার করে পুলিশে খবর দেয়। এরপর মরদেহটি ময়নাতদন্তের জন্য বরগুনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়।

এবার উদ্বেগ বাড়াচ্ছে করোনার নতুন ভেরিয়েন্ট ‘সিকাডা’, যে ৭ উ…
  • ০২ এপ্রিল ২০২৬
কারা অধিদপ্তরে বড় নিয়োগ, পদ ৪৭২, আবেদন শুর ৯ এপ্রিল
  • ০২ এপ্রিল ২০২৬
সড়ক দুর্ঘটনায় খুবি ছাত্রী নিহতের প্রতিবাদে ডিসি অফিস ঘেরাও,…
  • ০২ এপ্রিল ২০২৬
শনিবার জরুরি সভায় বসছে বিসিবি, আলোচনায় যেসব বিষয়
  • ০২ এপ্রিল ২০২৬
পুরনো আইনে প্রশ্ন ফাঁসে ৪ বছর, নকলে দুই—নতুন আইনে কত বছর হচ…
  • ০২ এপ্রিল ২০২৬
পুরনো আইনে প্রশ্ন ফাঁসে ৪ বছর, নকলে দুই—নতুন আইনে কত বছর হচ…
  • ০২ এপ্রিল ২০২৬