ইঁদুরমারা ট্যাবলেটে গৃহবধূর আত্মহত্যা © টিডিসি ফটো
দিনাজপুরের নবাবগঞ্জে ইঁদুরমারা ট্যাবলেট সেবন করে মনোয়ারা বেগম (৫০) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছে। সে উপেেজলার ভাদুরিয়া ইউনিয়নের বাজিতপুর গ্রামের মশিহার রহমানের স্ত্রী ও ২ সন্তানের জননী।
নবাবগঞ্জ থানার এস আই আনোয়ারুল হক জানান, পারিবারিক কলহের জের ধরে গৃহবধূ মনোয়ারা বেগম শুক্রবার (৯ অক্টোম্বর) ভোর ৬টার দিকে নিজ বাড়িতে থাকা ইঁদুরমারা গ্যাস ট্যাবলেট সেবন করেন। এতে সে অসুস্থ হয়ে পড়লে বাড়ির লোক জানতে পারে এবং তাকে সাথে সাথে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নেয়।
তিনি বলেন, সেখানে তার চিকিৎসা সম্ভব না হওয়ায় পরে অন্যত্র নিয়ে যাওয়ার সময় সে মারা যায়। এ ব্যাপারে থানায় ১টি মামলা দায়ের হয়েছে।