হিন্দি-তামিল সিনেমা দেখার দ্বন্দ্বে অন্তঃসত্ত্বা স্ত্রীকে গলা কেটে হত্যা

০৮ অক্টোবর ২০২০, ১২:৪৮ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি

যশোরের কেশবপুরে টেলিভিশন দেখা নিয়ে মতদ্বন্দ্বের জেরে বৃষ্টি নামের অন্তঃসত্ত্বা স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগ পাওয়া গেছে স্বামীর বিরুদ্ধে। এ ঘটনায় পুলিশ ঘাতক স্বামী সাইফুল ইসলাম মনাকে আটক করেছে। আজ বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে নিজ ঘর থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করে পুলিশ।

আটক সাইফুল ইসলাম মনা উপজেলার পাঁচবকাবড়শি গ্রামের আব্দুল খালেক সরদারের ছেলে।

কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসীম উদ্দীন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সাইফুল ইসলাম মনা আড়াই বছর আগে একই উপজেলার চিংড়া গ্রামের রফিকুল ইসলামের মেয়ে বৃষ্টি খাতুনকে বিয়ে করেন। বিয়ের পর থেকে ছোটখাটো বিষয় নিয়ে তাদের মধ্যে গোলযোগ চলে আসছিল। গতকাল রাতে টেলিভিশন হিন্দি সিনামা দেখা নিয়ে তাদের মধ্যে দ্বন্দ্ব হয়। বৃষ্টি হিন্দি সিনেমা দেখছিলেন। এ সময় তার স্বামী তামিল ডাবিং সিনেমা দেখার জন্য চ্যানেল পাল্টাতে বলেন। বৃষ্টি রাজি না হওয়ায় একপর্যায়ে রাত ১২টার পর কোনো একসময় সাইফুল ইসলাম তার অন্তঃসত্ত্বা স্ত্রীকে গলাকেটে হত্যা করেন।

পর রাত ২টার দিকে প্রতিবেশীরা এ ঘটনার টের পেয়ে পুলিশকে খবর দেয়। রাতেই পুলিশ গিয়ে সাইফুল ইসলামকে আটক করে। এরপর সকালে মরদেহ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।

নৌ-অবরোধ তুলে না নিলে পাকিস্তানে প্রতিনিধি পাঠাবে না ইরান
  • ১৯ এপ্রিল ২০২৬
নবজাতকের উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিতে বিএমইউতে প্রশিক্ষকদের…
  • ১৯ এপ্রিল ২০২৬
সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল পলিটেকনিক শিক্ষার্থীর
  • ১৯ এপ্রিল ২০২৬
অতীতের সরকারের দুর্নীতি-ভুল পলিসিতে স্বাস্থ্য ব্যবস্থা এখন …
  • ১৯ এপ্রিল ২০২৬
তিন মাস পর ফের নতুন কমিটি জবি শিবিরের
  • ১৯ এপ্রিল ২০২৬
ভাল নেই হাফেজে কোরআন হামিদুর, মস্তিষ্ক থেকে জটিলতা কিডনিতেও
  • ১৯ এপ্রিল ২০২৬