নোয়াখালীতে এবার গৃহবধূকে চার টুকরো করা হলো

০৮ অক্টোবর ২০২০, ০৯:০১ AM
গৃহবধূকে মরদেহ ঢেকে রাখা হয়েছে

গৃহবধূকে মরদেহ ঢেকে রাখা হয়েছে © সংগৃহীত

নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে বিবস্ত্র করে নির্যাতনের ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার জেলার সুবর্ণচরে নূর জাহান বেগম (৪২) নামে এক গৃহবধূকে চার টুকরো করে কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার (৭ অক্টোবর) বিকেল ৫টার দিকে উপজেলার চরজব্বার ইউনিয়নের ১নং ওয়ার্ডের উত্তর জাহাজমারা গ্রামের প্রভিটা ফিডের পেছনের একটি ধানক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত গৃহবধূ নুর জাহান বেগম উপজেলার চর জব্বার ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডের মৃত আব্দুল বারেকের স্ত্রী।

এ ঘটনায় স্থানীয়রা জানায়, ওই গৃহবধূকে কেটে চার টুকরো করা হয়েছে। তবে শরীরের টুকরো অংশের মধ্যে বুক আর পায়ের অংশ এখনও নিখোঁজ রয়েছে।

নিহতের ছেলে হুমায়ন কবির জানান, বুধবার ভোর থেকে তার মা ঘর থেকে নিখোঁজ ছিল। পরে স্থানীয় এক মহিলা বিকেলের দিকে ধানক্ষেতের আইলে শামুক খুঁজতে এসে টুকরো টুকরো মরদেহ দেখতে পায়। বিষয়টি জানাজানি হলে আমি ঘটনাস্থলে গিয়ে আমার মায়ের শরীরের অংশ শনাক্ত করি।

চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহেদ উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, নিহত গৃহবধূর মরদেহের দুই টুকরো উদ্ধার করা হয়েছে। মরদেহের উদ্ধারকৃত টুকরো অংশের মধ্যে রয়েছে মাথা আর কোমরের অংশ। এ ঘটনায় মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে।পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।

মেহেরপুরে ১৬ কেন্দ্রে এসএসসি ও সমমান পরীক্ষা শুরু, পরীক্ষার…
  • ২১ এপ্রিল ২০২৬
এমপি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
  • ২১ এপ্রিল ২০২৬
সংরক্ষিত নারী আসনে ৩৬ মনোনয়ন জমা দিল বিএনপি
  • ২১ এপ্রিল ২০২৬
যেভাবে এসএসসি পরীক্ষায় বসার সুযোগ পেল সেই ৬৫ পরীক্ষার্থী
  • ২১ এপ্রিল ২০২৬
যুদ্ধক্ষেত্রে ‘নতুন কার্ড’ দেখানোর প্রস্তুতির কথা জানাল ইরান
  • ২১ এপ্রিল ২০২৬
মার্কেটিং এক্সিকিউটিভ নিয়োগ দেবে আকিজ বশির গ্রুপ, আবেদন শেষ…
  • ২১ এপ্রিল ২০২৬