এমপি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

২১ এপ্রিল ২০২৬, ১১:৫৭ AM , আপডেট: ২১ এপ্রিল ২০২৬, ১২:১৪ PM
মুফতি আমির হামজা

মুফতি আমির হামজা © ফাইল ছবি

জামায়াতে ইসলামী থেকে নির্বাচিত কুষ্টিয়া-৩ আসনের এমপি মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। মঙ্গলবার (২১ এপ্রিল) সিরাজগঞ্জের একটি আদালত এ পরোয়ানা জারি করেন বলে জানা গেছে।

সিরাজগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত এ পরোয়ানা জারি করেছেন। গত ১৯ এপ্রিল তাকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়ে সমন জারি করেছিলেন তিনি। তবে হাজির না হওয়ায় এ আদেশ দেন বিচারক।

আরও পড়ুন: মনোনয়নপত্র জমা দিলেন জামায়াত জোটের ১৩ নারী প্রার্থী

এর আগে ১৩ এপ্রিল কুষ্টিয়ার জেলা প্রশাসকের (ডিসি) বদলি নিয়ে বিতর্কিত মন্তব্য করায় মুফতি আমির হামজাকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। জেলা প্রশাসকের বিরুদ্ধে ‘২০ থেকে ৩০ কোটি টাকা’ দিয়ে বদলি হয়ে আসার অভিযোগ তোলায় এ পদক্ষেপ নেওয়া হয় তার বিরুদ্ধে।

জিয়াউর রহমান থেকে তারেক রহমান—জাতিসংঘের মঞ্চে বাংলাদেশের প…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
ককটেল বিস্ফোরণের ঘটনায় নাসীরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ ক…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
‘রাষ্ট্রের মনে হয়েছে প্রাইমারিতে চাকরি করার জন্য যথেষ্ট যোগ…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
এক বছরেও চালু হয়নি ১০ তলা হলের লিফট, ভোগান্তিতে বাকৃবির খাল…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
স্বামী নেই, চিকিৎসার সামর্থ্যও নেই; ১০ বছর ধরে চেয়ারে অজুফা…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
প্রাথমিক শিক্ষক নিয়োগে ভেরিফিকেশনের নামে হয়রানি বন্ধের দাবি…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬