প্রচারণায় অসুস্থ হয়ে হাসপাতালে জামায়াত প্রার্থী আমির হামজা

০৮ ফেব্রুয়ারি ২০২৬, ০১:৫৯ PM , আপডেট: ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ০২:০৭ PM
মুফতি আমির হামজা

মুফতি আমির হামজা © সংগৃহীত

নির্বাচনী প্রচারণার মাঝে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন কুষ্টিয়া-৩ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর এমপি প্রার্থী প্রিয় মুফতি আমির হামজা। আজ (৮ ফেব্রুয়ারি) রবিবার নিজ এলাকায় প্রচারণাকালে এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছে তার সতীর্থরা।

দলীয় সূত্রে জানায়, প্রচারণা কার্যক্রম চলাকালীন তিনি শারীরিকভাবে অসুস্থতা অনুভব করলে দ্রুত তাকে কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাকে ভর্তি করে প্রয়োজনীয় চিকিৎসা দিচ্ছেন।

বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানা গেছে। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় দলীয় নেতাকর্মীরা হাসপাতালে উপস্থিত হয়ে তার খোঁজখবর নিচ্ছেন এবং দ্রুত সুস্থতার জন্য দোয়া কামনা করছেন।

কুষ্টিয়া শহর শাখার আমীর গণমাধ্যমকে জানান, ‘মুফতি আমির হামজা ভাই সুস্থ আছেন। তার একটা চেকআপের ছবি অনেকেই পোস্ট  করেছেন; এটায় বিচলিত হওয়ার কিছু নেই।’

ঢাবি ক্যাম্পাসের শাটলে ছাত্রীর কান থেকে স্বর্ণের দুল ছিনতাই
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বাসে মারামারি কেন্দ্র করে ফের সংঘর্ষে জড়াল ইবির দুই বিভাগ, …
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
দিনাজপুরের মেয়ে ইমান্তা এখন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলে
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
চাঁদপুরে ‘হানিট্র্যাপ’ ফাঁদে আটকে টাকা আদায়ের অভিযোগ, ৪ নার…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
যে ৯ শ্রেণির মানুষ পাবেন টিসিবি কার্ড, নতুন নির্দেশিকা জারি
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
ময়মনসিংহে বিদ্যুতের ছেঁড়া তারে জড়িয়ে দুই চাচাতো ভাইয়ের মৃত্…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬