লিংক খুঁজে খুঁজে বন্ধ করা হচ্ছে নোয়াখালীর সেই ভিডিও

০৭ অক্টোবর ২০২০, ১২:৪১ PM
বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন © ফাইল ফটো

নোয়াখালীর বেগমগঞ্জে এক নারীকে বিবস্ত্র করে নির্যাতনের ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম থেকে লিংক খুঁজে খুঁজে সরানোর কাজ শুরু করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। বিটিআরসির সিনিয়র সহকারী পরিচালক মো. জাকির হোসেন খান মঙ্গলবার বিষয়টি জানিয়েছেন।

এর আগে সোমবার (৫ অক্টোবর) গৃহবধূকে বিবস্ত্র করে নির্যাতনের ধারণ করা ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম থেকে সরিয়ে ফেলার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মহিউদ্দিন শামীমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।

একইসঙ্গে ভিকটিমের পরিবারকে সব ধরনের পর্যাপ্ত নিরাপত্তা দিতে দেয়ার নির্দেশ দেয়া হয়েছে।

প্রায় এক মাস আগের ওই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে দেশজুড়ে আলোড়ন সৃষ্টি হয়। উচ্চ আদালত স্বপ্রণোদিত হয়ে এ ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে সরানোর বিষয়ে আদেশ দেন।

বিটিআরসির কর্মকর্তা মো. জাকির হোসেন খান বলেন, উচ্চ আদালতের প্রতি সম্মান দেখিয়ে গণমাধ্যমে আদেশের খবর দেখেই কাজ শুরু করেছে বিটিআরসি। বিভিন্ন সোশ্যাল মিডিয়া থেকে ওই ভিডিও লিংক খুঁজে বন্ধ করা হচ্ছে বলে জানান জাকির হোসেন।

ইসরায়েলে আঘাত হানল ইরানের ক্লাস্টার মিসাইল
  • ২১ মার্চ ২০২৬
ঈদের নামাজ শেষে পল্লবীতে এলাকাবাসীর সঙ্গে ক্রীড়া প্রতিমন্ত্…
  • ২১ মার্চ ২০২৬
গৌরনদীতে নিজ এলাকায় ঈদুল ফিতরের নামাজ আদায় করলেন তথ্যমন্ত্…
  • ২১ মার্চ ২০২৬
শহীদ ওয়াসিম আকরামের পরিবারের কাছে গেল এনসিপির ঈদ উপহার
  • ২১ মার্চ ২০২৬
জাল ফেলা নিষেধ, ঈদ আনন্দ নেই মেঘনা পাড়ের শতাধিক ভাসমান জেলে…
  • ২১ মার্চ ২০২৬
দূর দেশে ঈদের অনুভূতি: ব্যস্ততার মাঝেও স্মৃতিতে রঙিন উৎসব
  • ২১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence