অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজীজি

অনলাইন ক্লাস আবারও অটোপাসের দিকে নিয়ে যাচ্ছে কিনা?

১১ এপ্রিল ২০২৬, ০৬:৩৯ PM
অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজী

অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজী © ফাইল ছবি

বৈশ্বিক জ্বালানিসংকট মোকাবিলায় চলতি সপ্তাহ থেকে মহানগরীর কিছু শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইন ক্লাস চালু হচ্ছে। করোনাকালীন সময়ের পর পুনরায় অনলাইন ক্লাসের সিদ্ধান্ত শিক্ষাব্যবস্থাকে আবারও ‘অটোপাস’ সংস্কৃতির দিকে ঠেলে দিচ্ছে কি না—এমন প্রশ্ন তুলেছেন এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজীজি। 

শনিবার (১১ এপ্রিল) দ্য ডেইলি ক্যাম্পাসের সাথে আলাপকালে অধ্যক্ষ আজীজি বলেন, ‘শুরু থেকেই আমরা অনলাইন ক্লাসের বিরোধী। করোনাকালীন সময়ে অনলাইনে ক্লাসের ক্ষতি এখনো কাটিয়ে ওঠা সম্ভব হয়নি। এই অনলাইন ক্লাস শিক্ষার্থীদের অটোপাসের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছে। এখনো শিক্ষার্থীরা পরীক্ষা বাতিলের দাবিতে আন্দোলন করে। সেখানে নতুন করে আবারও অনলাইন ক্লাসের ফলে আবারও আমরা অটোপাসের দিকে ধাবিত হচ্ছি কি না সেটিও ভেবে দেখা দরকার। করোনাকালীন সময়ে অনলাইন ক্লাসের সময় ১০ শতাংশ শিক্ষার্থী পাঠদানে অংশগ্রহণ করত। এখন কেমন হবে সেটি সময়ই বলে দেবে।

জ্বালানিসংকট পরিস্থিতি স্বাভাবিকের দিকে যাচ্ছে জানিয়ে এই শিক্ষক নেতা বলেন, ‘এখন যুদ্ধবিরতি চলছে, পরিস্থিতি হয়ত পুরোপুরি স্বাভাবিক হয়ে যাবে। সেখানে অনলাইন ক্লাসের সিদ্ধান্ত কোনো ভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। এছাড়া শিক্ষক-শিক্ষার্থীরা পাঁচ দিন ক্লাস করে অভ্যস্ত; শিক্ষকরাও পাঁচ দিন ওয়ার্কিং ডে হিসেবে অভ্যস্ত। সেখানে ছয় দিন পাঠদানের সিদ্ধান্ত বাস্তবায়ন করা কঠিন। কোনো সিদ্ধান্ত নেওয়ার পূর্বে স্টেক হোল্ডারদের সঙ্গে আলোচনা করা দরকার। আলোচনায় সংখ্যাঘরিষ্ট মতামতের ভিত্তিতে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন। তবে বর্তমান শিক্ষামন্ত্রী অংশীজনদের মতামত উপেক্ষা করে সিদ্ধান্ত নিচ্ছেণ। এটি শিক্ষাঙ্গনে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে পারে।’

ছেলেদের পর হরমনপ্রীতরাও, নকভির হাত থেকে ট্রফি নিল না ভারত
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
একসঙ্গে ২৩ অধ্যাপক পেল বরিশাল বিশ্ববিদ্যালয়
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
সিগারেট বিক্রি নিয়ে বাকবিতণ্ডা, জিএসের চাপে দোকান বন্ধের অভ…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
‎চলতি বছরেই জাবির ৭ম সমাবর্তন আয়োজনের দাবি জাকসুর
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ডাকসু ব্যবসায় শিক্ষা অনুষদে লিফটের ব্যবস্থা করেনি, প্রশাসনই…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর: স্পিকার
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9