ধর্ষণের বিচার দাবিতে উত্তাল রাজশাহী

০৬ অক্টোবর ২০২০, ০৫:১১ PM
দেশের বিভিন্ন স্থানে সংগঠিত ধর্ষণের প্রতিবাদের উত্তাল রাজশাহী

দেশের বিভিন্ন স্থানে সংগঠিত ধর্ষণের প্রতিবাদের উত্তাল রাজশাহী © টিডিসি ফটো

ধষর্ণকারীদের বিচারের দাবিতে উত্তাল রাজশাহী। নোয়াখালী, রাজশাহী, সিলেটসহ সারাদেশের বিভিন্ন স্থানে ধর্ষণের প্রতিবাদ ও ধর্ষকদের গ্রেফতার করে ফাঁসির দাবিতে রাজশাহীতে প্রতিবাদী মানববন্ধন ও বিক্ষোভ-সমাবেশ কর্মসূচি পালিত হয়েছে।

মঙ্গলবার (৬ অক্টোবর) সকাল ১১টায় রাজশাহী মহানগরীর সাহেব বাজার জিরো পায়েন্টে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে এই কর্মসূচি পালিত হয়। এতে শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ সংহতি জনিয়ে বক্তব্য দেন।

রাজশাহী কলেজের শিক্ষার্থী মিনহাজ তৌহিদ, এম ওবাইদুল্লাহ ও আব্দুর রহিম মানববন্ধনে পরিচালনা করেন। বক্তব্য দেন- পরিবেশ আন্দোলনের নেতা মাহাবুব টুংকু, ছাত্রনেতা তামিম সিরাজী, নারীনেত্রী লিশা আক্তার, রক্তবন্ধনের অ্যাডমিন আলপনা আক্তার। মানববন্ধন থেকে বক্তারা ৬ দফা দাবি জানন।

তাদের দাবিগুলো হলো- ধর্ষণের বিচারের জন্য দ্রুত আলাদা ট্রাইব্যুনাল গঠন, সুষ্ঠু তদন্তের ভিত্তিতে যে কোন ধর্ষণের ক্ষেত্রে সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড এবং গণধর্ষণ এর ক্ষেত্রে প্রকাশ্যে ফাঁসি, ১৮ বছরের নিচে কোন কিশোরী ধর্ষিত হলে তার পড়াশোনা, চিকিৎসাসহ সকল দায়ভার রাষ্ট্রের গ্রহণ, ধর্ষণ মামলা নির্দিষ্ট সময়ের মধ্যে দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে নিস্পত্তি, ধর্ষণকে জামিন অযোগ্য অপরাধ বলে ঘোষণা, তিন মাসের মধ্যে আগে সংগঠিত সকল ধর্ষণ মামলার বিচারের কাজ নিস্পত্তি এবং ধর্ষণ মামলায় প্রশাসনের কারও স্বজনপ্রীতি, গাফিলতি ধরা পড়লে অথবা টাকা নিয়ে নিষ্পত্তি করতে চাইলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ। এসব দাবি আদায় না হলে কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেয়া হয়।

বক্তারা বলেন, ধর্ষকদের কোন বাবা নেই, মা নেই, কোন জাত নেই, কোন ধর্ম নেই। তাদের একমাত্র পরিচয় তারা ধর্ষক। ধর্ষকের একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড হতে হবে। আমাদের মা-বোনেরা নিরাপদে চলাফেরা করুক, আমাদের সন্তানেরা নিরাপদে বেড়ে উঠুক। মানববন্ধনে জাতীয় আদিবাসী পরিষদ, সূর্যকিরণ বাংলাদেশ, ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদসহ রাজশাহীর বিভিন্ন সামাজিক সংগঠন সংহতি জানিয়ে অংশ নেয়।

সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন খুবি ছাত্রী
  • ৩০ মার্চ ২০২৬
সংসদে নামাজ পড়তে গিয়ে জুতো খোয়ালেন এমপি হানজালা
  • ৩০ মার্চ ২০২৬
ঢাবি এলাকা থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
  • ৩০ মার্চ ২০২৬
চট্টগ্রামে স্ত্রীর ফাঁস নেয়ার মুহুর্ত ভিডিও করছিলেন স্বামী,…
  • ৩০ মার্চ ২০২৬
ইরানের ওপর নিষেধাজ্ঞার মেয়াদ বাড়াল ইউরোপীয় ইউনিয়ন
  • ৩০ মার্চ ২০২৬
মিথ্যা চাঁদাবাজির মামলায় ফাঁসানো হলো কেন্দ্রীয় ছাত্রদল নে…
  • ৩০ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence