অধ্যক্ষ গোপাল হত্যা: মৃত্যুদণ্ড কমিয়ে ৩ জনের আমৃত্যু কারাদণ্ড

০৬ অক্টোবর ২০২০, ১১:১৪ AM
অধ্যক্ষ গোপাল কৃষ্ণ মুহুরী ও সুপ্রিম কোর্ট

অধ্যক্ষ গোপাল কৃষ্ণ মুহুরী ও সুপ্রিম কোর্ট

চট্টগ্রামের নাজিরহাট কলেজের অধ্যক্ষ গোপাল কৃষ্ণ মুহুরী হত্যা মামলায় মৃত্যুদণ্ড প্রাপ্ত তিন আসামির সাজা কমিয়ে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

আজ মঙ্গলবার (৬ অক্টোবর) জ্যেষ্ঠ বিচারপতি ইমান আলীর নেতৃত্বাধীন তিন সদস্যের আপিল বিভাগের বেঞ্চ এই রায় দেন।

এর আগে ২০০১ সালের ১৬ নভেম্বরে চট্টগ্রামের জামালখান এলাকার নিজ বাসায় অধ্যক্ষ গোপাল কৃষ্ণ মুহুরীকে গুলি করে হত্যা করা হয়। এই ঘটনায় তার স্ত্রী বাদি হয়ে মামলা করেন। ১১ জনের বিরুদ্ধে চার্জশিট দেয় পুলিশ।

এ মামলায় ২০০৮ সালের ২৭ মার্চ চট্টগ্রামের দ্বিতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ একরামুল হক চৌধুরী শিবির ক্যাডার গিট্টু নাসির, তাসলিম উদ্দীন ওরফে মন্টু আজম ও আলমগীর কবির ওরফে বাইট্ট্যা আলমগীরের ফাঁসির আদেশ দেন ও মহিউদ্দীন ওরফে মাইন উদ্দীন, হাবিব খান, শাজাহান ও ছোট সাইফুলসহ ৪ জনের যাবজ্জীবন কারাদণ্ড দেন। উচ্চ আদালতে শাজাহান খালাস পেলেও বাকিদের সাজা বহাল থাকে।

শক্তিশালী ভূমিকম্পে কাঁপল যুক্তরাষ্ট্র
  • ১৪ এপ্রিল ২০২৬
কুয়েটে বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা, ক্যাম্পাসজুড়ে উৎসবের আমেজ
  • ১৪ এপ্রিল ২০২৬
লেবাননে ইসরায়েলি সেনা নিহত, নিশ্চিত করল আইডিএফ
  • ১৪ এপ্রিল ২০২৬
মন্ত্রীর পাশের চেয়ারে বসা নিয়ে হাতাহাতি, অনুষ্ঠানস্থল ত্যাগ…
  • ১৪ এপ্রিল ২০২৬
অভিজ্ঞতা ছাড়াই সেলস অফিসার নেবে মিনিস্টার হাই-টেক, পদ ২০, আ…
  • ১৪ এপ্রিল ২০২৬
ইরান যুদ্ধে ব্যাপক ক্ষয়ক্ষতি: ৬৮ বছরের পুরনো যুদ্ধবিমান বহর…
  • ১৪ এপ্রিল ২০২৬