খুলনা বিশ্ববিদ্যালয়ে বর্ণিল আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন

১৪ এপ্রিল ২০২৬, ১২:৩৬ PM
শোভাযাত্রা অংশ নেন শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীরা

শোভাযাত্রা অংশ নেন শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীরা © সংগৃহীত

বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা ও দিনব্যাপী নানা আয়োজনে খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) উদযাপিত হয়েছে বাংলা নববর্ষ ১৪৩৩। উৎসবকে ঘিরে ক্যাম্পাসজুড়ে সৃষ্টি হয় আনন্দঘন ও বর্ণিল পরিবেশ।

মঙ্গলবার (১৫ এপ্রিল) সকালে ‘এসো হে বৈশাখ, এসো.. এসো ...’ আবাহন সঙ্গীতের মাধ্যমে নববর্ষ উদযাপনের সূচনা হয়। পরে সকাল ১০টায় হাদী চত্বরে বেলুন, ফেস্টুন ও পায়রা উড়িয়ে কর্মসূচির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. রেজাউল করিম।

এ সময় উপাচার্য বলেন, পহেলা বৈশাখ বাঙালির প্রাণের উৎসব, যা আমাদের সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতি দায়বদ্ধতার প্রতিফলন। বিশ্ববিদ্যালয় পরিবার সম্মিলিতভাবে এ উৎসব উদযাপনের মাধ্যমে নতুন প্রজন্মের কাছে ঐতিহ্য তুলে ধরছে।

উদ্বোধনের পর চারুকলা স্কুলের উদ্যোগে শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহণে বের হয় বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা। মুখোশ, আলপনা, ঢাক-ঢোল ও ঐতিহ্যবাহী নানা উপকরণে সজ্জিত শোভাযাত্রাটি পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে।

শোভাযাত্রায় অংশগ্রহণকারীদের উচ্ছ্বাস ও সৃজনশীলতায় ফুটে ওঠে গ্রামীণ জীবন, লোকজ সংস্কৃতি ও বাঙালির ঐতিহ্যের বহুমাত্রিক রূপ। বিভিন্ন অনুষদের শিক্ষার্থীরা নিজস্ব থিমে অংশ নিয়ে আয়োজনকে আরও প্রাণবন্ত করে তোলে।

শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী ও দর্শনার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উৎসবটি হয়ে ওঠে প্রাণবন্ত। কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয় পুরো আয়োজন।

শিক্ষামন্ত্রীর আগমনে কুয়েটে ছাত্রদলের স্লোগান, ক্যাম্পাসে র…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
রাতের মধ্যে ১১ অঞ্চলে ঝড়ের আভাস আবহাওয়া অধিদপ্তরের
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
চট্টগ্রাম ইপিজেড হাসপাতালে বিভিন্ন পদে চাকরি, আবেদন ৩০ সেপ্…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
২০১৯ সালের ডাকসুতে কী হয়েছিল, কে কত ভোট পেয়েছিল
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
টাকা দিলেই মিলছে যে কারো কল লিস্ট, লোকেশন, এনআইডি
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
২০ দিন ধরে নষ্ট গ্রন্থাগারের ২০ এসি, অনতিবিলম্বে পদক্ষেপের …
  • ০১ সেপ্টেম্বর ২০২৬