পছন্দের মেয়ের সঙ্গে বিয়ে না দেয়ায় ইঁদুরের ট্যাবলেট খেয়ে আত্মহত্যা

০৬ অক্টোবর ২০২০, ১২:১৬ AM
আত্মহত্যকারী মারুফ

আত্মহত্যকারী মারুফ

নাটোরের বড়াইগ্রামে পছন্দের মেয়ের সঙ্গে বিয়ে না দেয়া এবং মেয়েটির অন্যত্র বিয়ে হয়ে যাওয়ায় ক্ষোভে-অভিমানে মাহফুজুর রহমান মারুফ (২৩) নামে এক তরুণ আত্মহত্যা করেছে। রবিবার রাত ১০টার দিকে উপজেলার কাটাশকোল গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মাহফুজ কাটাশকোল গ্রামের আব্দুল মান্নানের ছেলে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, মাহফুজ তার নিকট আত্মীয়া এক তরুণীকে পছন্দ করত। মেয়েটির সঙ্গে তার বিয়ে দেয়ার জন্য সে একাধিকবার বাবা-মাকে জানিয়েছে। কিন্তু তারা রাজি হননি। অপরদিকে, মেয়ে ও তার স্বজনরাও মাহফুজের সঙ্গে বিয়ে দিতে রাজি ছিলেন না। এ অবস্থায় শনিবার রাতে মেয়েটির অন্যত্র বিয়ের আয়োজন করা হয়। খবর পেয়ে মাহফুজ বাড়িতে গিয়ে মেয়ের স্বজনদের সঙ্গে কথা বলে তার সঙ্গে বিয়ের ব্যবস্থা করার জন্য পুনরায় তার বাবা-মাকে চাপ দেয়। কিন্তু তারা রাজি না হলে তর্ক-বিতর্কের এক পর্যায়ে বাবা-মায়ের সামনেই মাহফুজ তার পকেটে থাকা ইঁদুর মারার বিষাক্ত ট্যাবলেট সেবন করে।

পরে দ্রুত তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতেই সে মারা যায়। এ ব্যাপারে বড়াইগ্রাম থানার উপ-পরিদর্শক মমিনুল ইসলাম জানান, রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা যাবার পর সেখানেই তার ময়নাতদন্ত করা হয়।

জুলাই গণ‌অভ্যুত্থানে অন্য স্পেশালিটিতে বদলি, এবার ওএসডি করে…
  • ১৩ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্রের সঙ্গে হরমুজ অবরুদ্ধে যোগ দেবে না ন্যাটো
  • ১৩ এপ্রিল ২০২৬
ওয়েবসাইট হ্যাক হওয়ার খবর নিয়ে যা জানাল ঢাবি প্রশাসন
  • ১৩ এপ্রিল ২০২৬
স্কলারশিপে স্নাতক-স্নাতকোত্তরের সুযোগ ইতালির পাদোয়া বিশ্ববি…
  • ১৩ এপ্রিল ২০২৬
জনবল সংকট, রুয়েটের নিরাপত্তা ব্যবস্থা ঝুঁকিতে
  • ১৩ এপ্রিল ২০২৬
সিনিয়র এক্সিকিউটিভ নিয়োগ দেবে অলিম্পিক, আবেদন শেষ ২৬ এপ্রিল
  • ১৩ এপ্রিল ২০২৬