সিএনজিচালক থেকে আ.লীগ নেতা, রাতারাতি বেগমগঞ্জের ডন

০৫ অক্টোবর ২০২০, ০৭:১৬ PM
গ্রেপ্তার বাদল ও দেলোয়ার

গ্রেপ্তার বাদল ও দেলোয়ার © সংগৃহীত

নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে নির্যাতনের ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার মামলার প্রধান আসামি বাদল এবং দেলোয়ার বাহিনীর প্রধান দেলোয়ারকে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে র‌্যাব। ছেলের বয়সী কিশোর-যুবকের পায়ে ধরেও রেহাই পাননি ৩৭ বছর বয়সী ওই নারী। ভয়ে ৩২ দিন আগের ঘটনাটি কাউকে জানাতে না পারলেও ২ সেপ্টেম্বর রাতের ঘটনার একটি ভিডিওচিত্র রবিবার সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে সকলের নজরে আসে।

দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের কোনো পদ না থাকলেও অনৈতিকভাবে দলের প্রভাব খাটিয়ে ত্রাসের রাজত্ব কায়েম করে অভিযুক্ত বাদল ও দেলোয়ার। বছরখানেক আগের পেশায় সিএনজিচালক দেলোয়ার আওয়ামী লীগে যোগ দিয়ে রাতারাতি বনে যায় নোয়াখালীর বেগমগঞ্জের ডন। গড়ে তোলে দেলোয়ার বাহিনী। তারপর থেকেই বেপরোয়া সে। এলাকায় প্রকাশ্যে চাঁদাবাজি, ছিনতাই, মাদক ব্যবসাসহ বিভিন্ন অপকর্ম করলেও প্রতিবাদ করার সাহস পায়নি কেউ।

স্থানীয়রা অভিযোগ করে জানান, এ ঘটনায় অভিযুক্তদের উচিত বিচার করতে হবে। আজকে আমার বোনকে ধর্ষণ করছে কাল মাকে করবে পরশুদিন আরেকজনকে করবে। আজকে তারা আওয়ামী লীগ নেতাদের ছত্রছায়ায় মাদক ব্যবসাসহ বিভিন্ন অপকর্মের সঙ্গে জড়িয়ে পড়ছে। এদের উপযুক্ত বিচার করতে হবে।

আওয়ামী লীগে যোগদান করলেও কোনো পদে না থেকেও তার দাপটে কোণঠাসা স্থানীয় আওয়ামী লীগ নেতারা। স্থানীয় আওয়ামী লীগের এক কর্মী বলেন, দীর্ঘদিন আওয়ামী লীগ করি। কিন্তু এদেরকে কখনও দেখিনি আওয়ামী লীগ করতে। যারা সন্ত্রাসী কাজ করছে তারা নিজের স্বার্থে দলকে ব্যবহার করে।

নোয়াখালী বেগমগঞ্জ এখলাসপুর ইউনিয়ন আওয়ামী লীগের ‌আরেক সদস্য বলেন, আলমগীর কবির আলো এই দেলোয়ারকে যোগ দান করিয়ে ফুল দিয়ে বরণ করে নেয়। এরপর থেকে এলাকায় অপকর্ম বেড়ে গেছে।

ওসি মুহাম্মদ হারুন অর রশীদ চৌধুরী বলেন, নির্যাতনের শিকার নারী বাদী হয়ে বেগমগঞ্জ থানায় রাত পৌনে ১২টার দিকে পৃথক দুটি মামলা করেন। একটি মামলা করেন নারী ও শিশু নির্যাতন দমন আইনে। অন্যটি পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে।

মামলার এজাহারের নারী উল্লেখ করেন, তাঁর স্বামীকে বেঁধে রেখে আসামিরা তাঁকে ধর্ষণের চেষ্টা করেন। তাঁরা এ ঘটনার ভিডিওচিত্র ধারণা করেন। গত এক মাস ধরে তাঁরা এই ভিডিও ছড়িয়ে দেওয়ার কথা বলে তাঁকে অনৈতিক প্রস্তাব দেন। অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় তাঁরা এই ভিডিও ছেড়ে দেন।

শেখ হাসিনার ৫, টিউলিপের ২ বছরের কারাদণ্ড 
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
পাকিস্তান বয়কট করলেও শ্রীলঙ্কায় যেতে হবে ভারতকে!
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
জাবির সেই ছাত্রদল নেতার মৃত্যু
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
চাচাকে বাবা পরিচয় দিয়ে মুক্তিযোদ্ধা কোটায় চাকরি নেওয়া সেই ই…
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
১৯তম নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে টেলিটকের সঙ্গে সভায় বসছে এনটি…
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
রমজান শুরুর সংশোধিত তারিখ জানাল আরব আমিরাত
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬