সিনহা হত্যা মামলা বাতিল চেয়ে আদালতে লিয়াকত

০৪ অক্টোবর ২০২০, ০৯:৩৮ PM
অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান ও পুলিশের বরখাস্ত পরিদর্শক লিয়াকত আলী

অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান ও পুলিশের বরখাস্ত পরিদর্শক লিয়াকত আলী © সংগৃহীত

বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যায় তার বোনের করা মামলাটির বিচার কাজ বেআইনি ও অবৈধ ঘোষণা চেয়ে রিভিশন মামলা করেছেন অন্যতম আসামি পুলিশের বরখাস্ত পরিদর্শক লিয়াকত আলী।

আজ রবিবার দুপুরে জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাঈল এই মামলাটি গ্রহণ করে চূড়ান্ত শুনানি ও আদেশের জন্য আগামী ২০ অক্টোবর দিন রেখেছেন।

আসামি লিয়াকতের যুক্তি, এই ঘটনায় যেহেতু পুলিশ বাদী হয়ে আগেই একটি মামলা করেছে, তাই দ্বিতীয় মামলা চলতে পারে না। লিয়াকত আলীর পক্ষে আদালতে আবেদনটি করেছেন তার আইনজীবী মাসুদ সালাহ উদ্দিন।

আদালত আসামিপক্ষের আইনজীবী মাসুদ সালাহ উদ্দিন বলেন, সিনহা হত্যার ঘটনায় বোনের দায়ের মামলাটি বর্তমানে বিচারাধীন রয়েছে। এ মামলার সমস্ত কার্যক্রম ‘বেআইনি ও অবৈধ’। সে কারণে আদালতের ম্যাজিস্ট্রেট গত ৫ অগাস্ট যে আদেশটি দিয়েছেন সেটাকে চ্যালেঞ্জ করে আদালতে আবেদন করা হয়েছে।

তিনি বলেন, আদালতে দীর্ঘ শুনানির পর বিচারক মামলার কার্যক্রমে অবৈধতার যুক্তি পেয়েছেন। আবেদনটি আমলে নিয়ে রেকর্ডভুক্ত করার নির্দেশ দিয়েছেন। এটা পরবর্তীতে পূর্ণাঙ্গ শুনানি ও আদেশের জন্য রেখেছেন।

এর আগে গত ৩১ জুলাই টেকনাফের বাহারছড়া ইউনিয়নের শামলাপুর চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান।

এ ঘটনায় গত ৫ জুলাই তার বোন শারমিন শাহরিয়ার ফেরদৌস বাদী হয়ে টেকনাফ থানার সাবেক ওসি প্রদীপ কুমার দাশসহ নয় জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। মামলায় বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের সাবেক পরিদর্শক লিয়াকত আলীকে প্রধান আসামি করা হয়।

এনসিপিতে যোগ দেওয়া নিয়ে যা বললেন ইসহাক
  • ২০ এপ্রিল ২০২৬
ঢাকায় ভারতীয় হাইকমিশনার হচ্ছেন বিজেপি নেতা দিনেশ ত্রিবেদী!
  • ২০ এপ্রিল ২০২৬
২০ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার ফলাফল পুনঃনিরীক্ষণের সুযোগ…
  • ২০ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় ৮ শিশুসহ নিহত ৯
  • ২০ এপ্রিল ২০২৬
দুপুরের মধ্যে তিন অঞ্চলে ৮০ কিমি বেগে ঝড়-বৃষ্টির আভাস
  • ২০ এপ্রিল ২০২৬
পরিবারতন্ত্রের রাজনীতি বন্ধ করতে আমিরের সেক্রিফাইস স্মরণীয় …
  • ২০ এপ্রিল ২০২৬