ঢাকায় আসছেন মিন্নির বাবা

০৩ অক্টোবর ২০২০, ০৯:২০ PM
বাবা মোজাম্মেল হোসেন কিশোরের সঙ্গে আয়শা সিদ্দিকা মিন্নি

বাবা মোজাম্মেল হোসেন কিশোরের সঙ্গে আয়শা সিদ্দিকা মিন্নি © সংগৃহীত

বরগুনার আলোচিত রিফাত শরীফ হত্যাকাণ্ডে পরিকল্পনাকারী হিসেবে আয়শা সিদ্দিকা মিন্নিকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। এদিকে মামলার পূর্ণাঙ্গ রায়ের কপি হাতে পেয়ে উচ্চ আদালতে আপিল করতে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছেন মিন্নির বাবা মোজাম্মেল হোসেন কিশোর।

আজ শনিবার সন্ধ্যা ৭টার দিকে বরগুনা জেলা ও দায়রা জজ আদালত থেকে পূর্ণাঙ্গ রায়ের সার্টিফায়েড কপি হাতে পেয়েছেন মিন্নির বাবা।

মিন্নির আইনজীবী মাহবুবুল বারী আসলাম বলেন, রায়ের কপি আজ সন্ধ্যার দিকে হাতে পেয়েছি। রায়ের কপি নিয়ে মিন্নির বাবা আজ রাতেই ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছেন। রোববার (০৪ অক্টোবর) উচ্চ আদালতে আপিলের জন্য আবেদন করবেন।

এর আগে গত ৩০ সেপ্টেম্বর বরগুনার জেলা ও দায়রা জজ আছাদুজ্জামান চাঞ্চল্যকর এ হত্যা মামলার রায় ঘোষণা করেন। মৃত্যুদণ্ডের পাশাপাশি ছয় আসামির সবাইকে ৫০ হাজার টাকা করে জরিমানা করেন আদালত। এ হত্যার ঘটনায় পুলিশ ২৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দিলেও তার মধ্যে প্রাপ্তবয়স্ক ১০ আসামির বিচার চলে এ আদালতে।

ফাঁসির দণ্ডপ্রাপ্তরা হলেন- রাকিবুল হাসান রিফাত ফরাজি (২৪), আল কাইউম ওরফে রাব্বি আকন (২২), মোহাইমিনুল ইসলাম সিফাত (২০), রেজওয়ান আলী খান হৃদয় ওরফে টিকটক হৃদয় (২৩), হাসান (২০) ও মৃত রিফাতের স্ত্রী আয়শা সিদ্দিকা মিন্নি (২০)।

এছাড়াও মামলার অপর চার আসামি রাফিউল ইসলাম রাব্বি (২১), সাগর (২০), মুসা (২৩) ও কামরুল ইসলাম সাইমুনকে (২২) খালাস দেওয়া হয়।

রায় ঘোষণার পর মিন্নিসহ ফাঁসির দণ্ডপ্রাপ্ত ছয় আসামিকে বরগুনা জেলা কারাগারের কনডেম সেলে রাখা হয়েছে। এই কনডেম সেলে রিফাত হত্যার ছয় আসামি ছাড়া অন্য কোনো বন্দিই নেই বলে কারা সূত্রে জানা গেছে।

মোংলা কাস্টমস হাউসে বিভিন্ন গ্রেডে চাকরি, পদ ৬১, আবেদন শেষ …
  • ৩১ মার্চ ২০২৬
৬ দিন শিক্ষাপ্রতিষ্ঠান খোলা রাখার চিন্তা, যা বললেন শিক্ষকনে…
  • ৩১ মার্চ ২০২৬
‎নিরাপদ খাবার পানি সরবরাহে রিভার্স ওসমোসিস প্লান্ট চালু করল…
  • ৩১ মার্চ ২০২৬
আগামী সপ্তাহে তিন দিনের ছুটি পাচ্ছে শিক্ষার্থীরা
  • ৩১ মার্চ ২০২৬
নওগাঁয় গ্যারেজে থাকা বাসের মধ্যে মিলল হেলপারের মরদেহ
  • ৩১ মার্চ ২০২৬
স্কুল চলাকালীন যানজট নিরসনের উপায় খুঁজতে বললেন প্রধানমন্ত্রী
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence