এবার ইউএনওর গাড়িতে হামলা

০৩ অক্টোবর ২০২০, ০৯:০৪ PM
হামলায় ক্ষতিগ্রস্থ গাড়ি

হামলায় ক্ষতিগ্রস্থ গাড়ি © সংগৃহীত

অবৈধ বালুমহালে অভিযান চালানোর পর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) গাড়িতে হামলা ও ভাঙচুর করা হয়েছে। শনিবার (৩ অক্টোবর) রাতে বগুড়ার শেরপুর উপজেলার খানপুর ইউনিয়নের বড়ইতলী নলডাঙ্গি এলাকায় এ ঘটনা ঘটে।

শেরপুর উপজেলায় কর্মরত ওই ইউএনওর নাম মো. লিয়াকত আলী সেখ। হইউএনওর গাড়িতে হামলার সময় তার গাড়িবহরে থাকা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অফিসের অফিস সহকারী উজ্জল মোহন্ত ও নৈশ্যপ্রহরী মুঞ্জুরুল হক আহত হয়েছেন। তাদের স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, অবৈধভাবে বালু উত্তোলনের খবর পেয়ে শনিবার বিকেলে খানপুর ইউনিয়নের বড়ইতলী নবীনগর ও নলডাঙ্গি এলাকায় বাঙালি নদী অভিযান চালান ইউএনও লিয়াকত আলী সেখ। কিন্তু সেখানে কাউকে না পেয়ে বালু উত্তোলনের সরঞ্জামগুলো খোলা হচ্ছিল। এ সময় বালু উত্তোলনকারীদের ভাড়াটে লোকজন সংঘবদ্ধ হয়ে তাদের ঘিরে ফেলে। একইসঙ্গে তারা উত্তেজিত হয়ে ইউএনওর গাড়ি ভাঙচুর করেন। তখন তার সঙ্গে অভিযানে থাকা ওই সদস্য বাধা দিতে গেলে তাদের বেধড়ক মারধর করে আহত করা হয়। পরে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ আসার পর হামলাকারীরা পালিয়ে যান।

এ বিষয়ে শেরপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) এস এম আবুল কালাম আজাদ জানান, খবর পেয়েই অতিরিক্ত পুলিশ নিয়ে তিনি ঘটনাস্থলে যান। একইসঙ্গে ইউএনওসহ ওই অভিযানের সব সদস্যদের উদ্ধার করেন। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ছয়জনকে আটক করা হয়েছে। তাদের ব্যাপারে খোঁজখবর নেয়া হচ্ছে। ঘটনায় জড়িত প্রকৃত কোনো অপরাধীকে ছাড় দেয়া হবে না।

ট্যাগ: পুলিশ
মেহেরপুরে ১৬ কেন্দ্রে এসএসসি ও সমমান পরীক্ষা শুরু, পরীক্ষার…
  • ২১ এপ্রিল ২০২৬
এমপি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
  • ২১ এপ্রিল ২০২৬
সংরক্ষিত নারী আসনে ৩৬ মনোনয়ন জমা দিল বিএনপি
  • ২১ এপ্রিল ২০২৬
যেভাবে এসএসসি পরীক্ষায় বসার সুযোগ পেল সেই ৬৫ পরীক্ষার্থী
  • ২১ এপ্রিল ২০২৬
যুদ্ধক্ষেত্রে ‘নতুন কার্ড’ দেখানোর প্রস্তুতির কথা জানাল ইরান
  • ২১ এপ্রিল ২০২৬
মার্কেটিং এক্সিকিউটিভ নিয়োগ দেবে আকিজ বশির গ্রুপ, আবেদন শেষ…
  • ২১ এপ্রিল ২০২৬