যুবককে দায়ী করে শিশু শিক্ষার্থীর আত্মহত্যা

০৩ অক্টোবর ২০২০, ০৯:৫৫ AM
যুবককে দায়ী করে শিশু শিক্ষার্থীর আত্মহত্যা

যুবককে দায়ী করে শিশু শিক্ষার্থীর আত্মহত্যা © টিডিসি ফটো

চিরকুটে নিজের মৃত্যুর জন্য এক যুবককে দায়ী করে আত্মহত্যা করেছে পঞ্চম শ্রেণির এক শিশু শিক্ষার্থী। সাভারের আশুলিয়ায় বৃহস্পতিবার এ ঘটনা ঘটনা বলে জানা গেছে।

আশুলিয়া থানাধীন পল্লী বিদ্যুত এলাকার একটি ভাড়া বাসা থেকে বৃহস্পতিবার রাতে ওই শিক্ষার্থীর লাশ উদ্ধার করে পুলিশ।

মৃত ওই শিক্ষার্থী পিরোজপুর জেলার মঠবাড়িয়া থানার ছোটহারজি গ্রামের রাহাত তালুকদার আসাদের মেয়ে ও স্থানীয় ইস্ট পয়েন্ট ইন্টারন্যাশনাল স্কুলের পঞ্চম শ্রেণির ছাত্রী।

এ বিষয়টি নিশ্চিত করে আশুলিয়া থানার উপ পরিদর্শক (এসআই) মহির উদ্দিন জানান, রাতে নিজ ভাড়া ঘরে ওই শিক্ষার্থীর ঝুলন্ত লাশ দেখতে পায় পরিবারের সদস্যরা। পরে আশুলিয়া থানা পুলিশকে খবর দিলে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

এসময় লাশের পাশ থেকে একটি চিরকুট উদ্ধার করে পুলিশ। চিরকুটে লেখা ছিল ‘আমার মৃত্যুর জন্য দায়ী আরিয়ান হাসান সুমন’ নামের এক যুবক। চিরকুট উদ্ধারের পর পুলিশ ওই যুবকের সন্ধান করছে।

সিনিয়র এক্সিকিউটিভ নিয়োগ দেবে অলিম্পিক, আবেদন শেষ ২৬ এপ্রিল
  • ১৩ এপ্রিল ২০২৬
আনন্দ-সম্প্রীতির নববর্ষ
  • ১৩ এপ্রিল ২০২৬
কাজের মান নিয়ে প্রশ্ন, ব্রাহ্মণবাড়িয়ায় প্রকৌশলীকে লাঠি হাতে…
  • ১৩ এপ্রিল ২০২৬
এক মুরগি তিনবার জবাই করা চলবে না, শিক্ষামন্ত্রী
  • ১৩ এপ্রিল ২০২৬
নৌবাহিনীতে বেসামরিক পদে নিয়োগে বড় বিজ্ঞপ্তি, পদ ১১০, আবেদন …
  • ১৩ এপ্রিল ২০২৬
জুলাই সনদ বাস্তবায়ন না করলে ছাত্ররা আবার ঐক্যবদ্ধ হবে
  • ১৩ এপ্রিল ২০২৬