বন্ধ ছাত্রাবাসে জুয়ার আসর, আড়াই লাখ টাকাসহ ১০ জন আটক

০২ অক্টোবর ২০২০, ০৯:০০ AM
জুয়ার আসর থেকে টাকা ও খেলার বেশকিছু সামগ্রী উদ্ধার করা হয়

জুয়ার আসর থেকে টাকা ও খেলার বেশকিছু সামগ্রী উদ্ধার করা হয় © সংগৃহীত

বগুড়া শহরের বন্ধ একটি ছাত্রাবাসে অভিযান চালিয়ে ১০ জুয়াড়িকে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় তাদের কাছে থেকে ২ লাখ ৪১ হাজার ৬৩০ টাকা জব্দ ও জুয়া খেলার বেশকিছু সামগ্রী উদ্ধার করা হয়েছে। পরে প্রত্যকেকে ১০ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।

বুধবার দিবাগত রাতে শহরের সেউজগাড়ীর বেলালের ছাত্রাবাসে অভিযান চালায় র‌্যাব ১২ বগুড়া ক্যাম্পের সদস্যরা। অভিযানে জুয়ারিদের সাজা প্রদান করেন বগুড়ার ডিসি কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফ আফজাল রাজন।

সাজাপ্রাপ্ত জুয়ারিরা হলেন, সদরের উলিপুর এলাকার সামছুল আলমের ছেলে সামিউল আলম সোহাগ, দুপচাঁচিয়ার আলতাফ নগরের বাবুর ছেলে মামুন, একই উপজেলার কুচপুকুরিয়া গ্রামের মোজাম্মেল প্রামানিকের ছেলে জামাল উদ্দিন প্রামানিক, সদরের মালগ্রামের মিনারুলের ছেলে সেলিম রেজা, কাহালু পাল্লাপাড়ার আফাজ মন্ডলের ছেলে আব্দুল আলিম, একই উপজেলার লক্ষীপুরের হোসেন আলীর ছেলে আনছার আলী, সাঘাটিয়ার আব্দুল রাব্বির ছেলে বাদল মিয়া, মহরাবারি গ্রামের হবিবরের ছেলে ফারুক ইসলাম, সদরের কুটুরবাড়ি গ্রামের মজিবর রহমানের ছেলে জিয়াউর রহমান, গাবতলী উপজেলার মরিয়া গ্রামের আনছার আলীর ছেলে আব্দুল লতিফ।

র‌্যাব-১২ বগুড়ার কোম্পানি কমান্ডার এএসপি স্বজল কুমার সরকার জানান, বেশ কিছুদিন থেকেই বিষয়টি আমাদের নজরদারিতে ছিল। বুধবার রাতে অভিযান চালিয়ে ১০ জুয়ারিকে খেলার সময় আটক করা হয়েছে। এসময় আরও কয়েকজন ছিল আমাদের উপস্থিতি বুঝতে পেরে তারা পালিয়ে গেছে।

ওয়ার্ল্ড ভিশন নিয়োগ দেবে মিল অফিসার, আবেদন শেষ ২৩ এপ্রিল
  • ২১ এপ্রিল ২০২৬
বাগেরহাটে শুরু এসএসসি ও সমমান পরীক্ষা, কেন্দ্রে কড়া নিরাপত্…
  • ২১ এপ্রিল ২০২৬
মনোনয়নপত্র জমা দিলেন জামায়াত জোটের ১৩ নারী প্রার্থী
  • ২১ এপ্রিল ২০২৬
১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশ করবে না এনটিআরসিএ
  • ২১ এপ্রিল ২০২৬
মেহেরপুরে ১৬ কেন্দ্রে এসএসসি ও সমমান পরীক্ষা শুরু, পরীক্ষার…
  • ২১ এপ্রিল ২০২৬
এমপি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
  • ২১ এপ্রিল ২০২৬