প্রেমিক হিন্দু, প্রেমিকা মুসলমান: সম্পর্ক না মানায় একসঙ্গে বিষপান

০১ অক্টোবর ২০২০, ১১:১৩ PM
একসঙ্গে বিষপান করেছেন তরুণ-তরুণী

একসঙ্গে বিষপান করেছেন তরুণ-তরুণী

পরিবারের পক্ষ থেকে প্রেমের সম্পর্ক অস্বীকার করায় বিষপান করেছে প্রেমিক-প্রেমিকা। বৃহস্পতিবার সকালে এমন শরীয়তপুরের জাজিরা উপজেলার পদ্মা সেতু এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় প্রেমিকার মৃত্যু হয়েছে। হাসপাতালে চিকিৎসাধীন সংকটাপন্ন প্রেমিক।

তথ্যমতে, প্রেমিক রুবেল বাগচি (২০) গোপালগঞ্জের কোটালিপাড়া উপজেলার নইয়ারবাড়ি গ্রামের নিখিল বাগচির ছেলে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য রুবেলের বন্ধু গৌতম বাড়ৈ ও বাবুল লাল বাড়ৈকে আটক করেছে পুলিশ। মৃত প্রেমিকা আজিজা আক্তার (১৮) জাজিরা উপজেলার বিকেনগর ইউনিয়নের ছোবাহানন্দি মাদবরেরকান্দি গ্রামের আয়নাল মোল্লার মেয়ে। সে বিকেনগর বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয় কলেজের ছাত্রী ছিল।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, প্রেমিক রুবেল বাগচি কাঠমিস্ত্রির কাজ করেন। ফেব্রুয়ারি মাসে রুবেল জাজিরা উপজেলার বিকেনগর ছোবাহানন্দি মাদবরেরকান্দি গ্রামের আয়নাল মোল্লার বাড়িতে কাঠমিস্ত্রির কাজ করতে আসেন। পরে আয়নাল মোল্লার মেয়ে আজিজার সঙ্গে রুবেল বাগচির প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।

আগস্ট মাসে উভয় পরিবারের লোকজন তাদের প্রেমের সম্পর্কের বিষয়টি জেনে যায়। ছেলে হিন্দু ও মেয়ে মুসলিম হওয়ায় পরিবার তাদের মেনে নেয়নি। বুধবার সকালে রুবেল মোক্তারপুর থেকে বিকেনগর ইউনিয়নের ছোবাহানন্দি মাদবরেরকান্দি গ্রামে আজিজার সঙ্গে দেখা করতে আসেন। পরে সারাদিন ঘুরে রাতে পদ্মা সেতু প্রজেক্ট এলাকার একটি গাছের নিচে বসে রুবেল-আজিজা বিষপান করেন।

জাজিরা থানা পুলিশের ওসি (তদন্ত) মিন্টু মন্ডল বলেন, বৃহস্পতিবার সকালে রুবেল বাগচিকে অজ্ঞান এবং আজিজা আক্তারকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। পরে রুবেলকে শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়।

সিনিয়র এক্সিকিউটিভ নিয়োগ দেবে অলিম্পিক, আবেদন শেষ ২৬ এপ্রিল
  • ১৩ এপ্রিল ২০২৬
আনন্দ-সম্প্রীতির নববর্ষ
  • ১৩ এপ্রিল ২০২৬
কাজের মান নিয়ে প্রশ্ন, ব্রাহ্মণবাড়িয়ায় প্রকৌশলীকে লাঠি হাতে…
  • ১৩ এপ্রিল ২০২৬
এক মুরগি তিনবার জবাই করা চলবে না, শিক্ষামন্ত্রী
  • ১৩ এপ্রিল ২০২৬
নৌবাহিনীতে বেসামরিক পদে নিয়োগে বড় বিজ্ঞপ্তি, পদ ১১০, আবেদন …
  • ১৩ এপ্রিল ২০২৬
জুলাই সনদ বাস্তবায়ন না করলে ছাত্ররা আবার ঐক্যবদ্ধ হবে
  • ১৩ এপ্রিল ২০২৬