ধর্ষণের দায়ে অভিযুক্ত ছাত্রলীগ নেতা বহিষ্কার

০১ অক্টোবর ২০২০, ০৮:৫২ PM
ছাত্রলীগ নেতা সবুজ আল সাহবা

ছাত্রলীগ নেতা সবুজ আল সাহবা © টিডিসি ফটো

ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সহ-সভাপতি সবুজ আল সাহবাকে সংগঠন থেকে অব্যাহতি দেয়া হয়েছে। বৃহস্পতিবার (১ অক্টোবর) ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সভাপতি মো. ইব্রাহিম হোসেন ও সাধারণ সম্পাদক মো. সাইদুর রহমান হৃদয় এর স্বাক্ষর করা এক প্রেস বিজ্ঞপ্তিতে এ বহিষ্কারাদেশ দেয়া হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সংগঠণের নীতি, আদর্শবিরোধী কার্যক্রমে জড়িত থাকায় সবুজ আল সাহবাকে সংগঠনের সকল কার্যক্রম ও দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হলো।

গৃহপরিচারিকার দায়ের করা ধর্ষণ মামলায় এদিন ছাত্রলীগের সহ-সভাপতি সবুজ আল সাহবার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। মিরপুর মডেল থানায় দায়ের করা এই মামলায় সবুজের ওই বান্ধবী বিবি ফাতেমা ঝুমুরেরও তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন একই বিচারক।

এর আগে গত বুধবার (৩০ সেপ্টেম্বর) রাতে গোপালগঞ্জের কাশিয়ানীর সবুজ আল সাহবার বিরুদ্ধে মিরপুর মডেল থানায় ভিকটিম তরুণী নিজেই বাদী হয়ে মামলা করেন। মালায় অভিযোগ করা হয়, গত ২৮ সেপ্টেম্বর রাজধানীর ৬০ ফিট এলাকায় ওই তরুণীকে ধর্ষণ করেন সবুজ।

মামলার পরে রাতেই রাজধানীর একাধিক জায়গায় অভিযান চালিয়ে ছাত্রলীগ নেতা সবুজ ও ঝুমুরকে গ্রেপ্তার করে পুলিশ। মামলায় ঝুমুরকে ধর্ষণে সহায়তাকারী হিসেবে উল্লেখ করা হয়েছে। ধর্ষণের আলামত পরীক্ষার জন্য ওই তরুণীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

শ্রম অধিকার, শ্রমিক সুরক্ষা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা…
  • ৩১ মার্চ ২০২৬
খুব কঠিন পথে আছি, আপনারা আমাকে হেল্প করুন: চিকিৎসকদের সহযোগ…
  • ৩১ মার্চ ২০২৬
সাতক্ষীরায় তেল সংকটে মোটরসাইকেল বাজারে ধস, বাড়ছে ব্যাটারিচা…
  • ৩১ মার্চ ২০২৬
গাইড বই বাণিজ্যের অভিযোগ শিক্ষক সমিতির বিরুদ্ধে, তদন্তে ‘ধী…
  • ৩১ মার্চ ২০২৬
মিরসরাই বসতঘর থেকে অজগর উদ্ধার
  • ৩১ মার্চ ২০২৬
৯ মাস বয়সী শিশু রাইয়ানের চিকিৎসায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্…
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence