শিক্ষকদের বদলি নিয়ে সভা ডাকল মাউশি

২১ এপ্রিল ২০২৬, ১০:০৭ PM
মাউশির লোগো

মাউশির লোগো © ফাইল ফটো

স্বয়ংক্রিয় সফটওয়্যারের মাধ্যমে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে (স্কুল ও কলেজ) কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বদলি কার্যক্রম চালুর উদ্যোগ নিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। এ লক্ষ্যে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়ে একটি ভার্চুয়াল সভা আহ্বান করা হয়েছে।

মঙ্গলবার (২১ এপ্রিল) মাউশির উপ-পরিচালক মো. ইউনুছ ফারুকীর পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ কর্তৃক ‘স্বয়ংক্রিয় সফটওয়্যার এর মাধ্যমে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে (স্কুল, কলেজ) কর্মরত এমপিওভুক্ত শিক্ষক বদলি নীতিমালা-২০২৬’ জারি করা হয়েছে। এ নীতিমালার আলোকে টেলিটক বাংলাদেশ লিমিটেডের কারিগরি সহায়তায় শিক্ষক-কর্মচারী বদলির একটি সফটওয়্যার প্রস্তুত করা হয়েছে।

প্রস্তুতকৃত সফটওয়্যারের মাধ্যমে মাঠ পর্যায় থেকে প্রতিষ্ঠান প্রধান, সহকারী প্রতিষ্ঠান প্রধান, শিক্ষক এবং কর্মচারীদের তথ্য সংগ্রহের জন্য আগামী ২২ এপ্রিল ২০২৬ তারিখ রাত ৮টায় একটি ভার্চুয়াল সভা অনুষ্ঠিত হবে।

সভায় মাঠপর্যায়ের সকল আঞ্চলিক পরিচালক, আঞ্চলিক উপপরিচালক (কলেজ), আঞ্চলিক উপপরিচালক (বিদ্যালয় ও পরিদর্শন শাখা), জেলা শিক্ষা অফিসার এবং উপজেলা/থানা মাধ্যমিক শিক্ষা অফিসারদের জুম প্ল্যাটফর্মে সংযুক্ত হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

এছাড়া সভায় শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাসহ মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক এবং সংশ্লিষ্ট কর্মকর্তারাও সংযুক্ত থাকবেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

‘ছাত্রলীগ-যুবলীগের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’—বিএনপির মিছিল…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
যারাই জড়িত হোক, আইনের আওতায় আসবেন—সালমানের স্টুডিও ভাঙচুর ই…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশে নভেম্বর পর্যন্ত এলএনজি পাঠাতে পারবে না কাতার
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
৪৩ জনকে চাকরি দেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ক্রীড়া পরিদপ্তর
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
গ্যাসের বাজারে নজর, দাম বাড়ালে কঠোর ব্যবস্থা: জাহেদ উর রহমান
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
আইডিকলে সহকারী ম্যানেজার পদে জনবল নিয়োগ
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬