৩৮তম বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারস অ্যাসোসিয়েশনের নেতৃত্বে জাহাঙ্গীর-মওদুদ

২১ এপ্রিল ২০২৬, ০৯:২৭ PM
জাহাঙ্গীর ও মওদুদ

জাহাঙ্গীর ও মওদুদ © টিডিসি সম্পাদিত

৩৮তম বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারস অ্যাসোসিয়েশন নির্বাচন ২০২৬-এর চূড়ান্ত ফলাফল প্রকাশিত হয়েছে। নবগঠিত এই কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মোঃ জাহাঙ্গীর আলম এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন মওদুদ আহমেদ, যিনি বিগত ফ্যাসিস্ট সরকারের রোষানলে পড়ে ৪ বছর চাকরি বঞ্চিত ছিলেন। 

বর্তমানে সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম বর্তমানে রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর সহকারী একান্ত সচিব হিসেবে এবং মওদুদ আহমেদ ঢাকা কলেজে প্রভাষক হিসেবে কর্মরত আছেন। আজ মঙ্গলবার (২১ এপ্রিল) নির্বাচন কমিশনররা এই ফলাফল ঘোষণা করেন।

সভাপতি, সাধারণ সম্পাদক, যুগ্ম সম্পাদক, কোষাধ্যক্ষ, সাংগঠনিক সম্পাদক ও দপ্তর সম্পাদকসহ মোট ৩৩টি পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। তবে ঢাকা, চট্টগ্রাম ও রাজশাহী অঞ্চলের ‘নির্বাহী সদস্য অঞ্চলিক’ পদের জন্য কোনো প্রার্থী না পাওয়ায় এই পদগুলো প্রতিনিধি নির্বাচন করা হয়নি।

বাকি বিজয়ীদের তালিকা
সহ-সভাপতি পদে মো. মনির উজ জামান মুন ও মো. ইকরাম হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক পদে মো. মুস্তাকিম বিল্লাহ ও মো. জামাল উদ্দীন, সাংগঠনিক সম্পাদক পদে মোঃ ফেরদৌস কবীর, অর্থ সম্পাদক পদে মোঃ মাহবুবুর রহমান, দপ্তর সম্পাদক পদে কে. এম. জুবায়ের, প্রচার সম্পাদক পদে মোঃ রেজাউল করিম, শিক্ষা, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক পদে মোঃ মতিউর রহমান, সংস্কৃতি ও ক্রীড়া বিষয়ক সম্পাদক পদে রেক্সোনা খানম, সমাজকল্যাণ ও সমবায় সম্পাদক পদে মোঃ জাকির হোসেন, নারী উন্নয়ন ও ক্ষমতায়ন বিষয়ক সম্পাদক পদে মোসাম্মৎ ফাতেমা আক্তার, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক পদে মো: তানভীর হাসান তুষার, আইন বিষয়ক সম্পাদক পদে মো: আব্দুল আহাদ, এবং আন্তর্জাতিক ও বৃত্তি বিষয়ক সম্পাদক পদে মোঃ তানভীর উল ইসলাম খান।

এছাড়া সাংগঠনিক সম্পাদক (ঢাকা অঞ্চল) পদে অদিতি রহমান, সাংগঠনিক সম্পাদক (চট্টগ্রাম অঞ্চল) পদে মুহাম্মদ মাহবুবুল আলম, সাংগঠনিক সম্পাদক (খুলনা অঞ্চল) পদে মোঃ সালমান রহমান, সাংগঠনিক সম্পাদক (রাজশাহী অঞ্চল) পদে মোঃ আইনুল হাবীব, সাংগঠনিক সম্পাদক (সিলেট অঞ্চল) পদে মোঃ মুহিব্বুল্লাহ, সাংগঠনিক সম্পাদক (রংপুর অঞ্চল) পদে মোঃ হাসান সাইফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক (বরিশাল অঞ্চল) পদে মোঃ সালাউদ্দীন বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক (ময়মনসিংহ অঞ্চল) পদে মোঃ রবিউল ইসলাম, নির্বাহী সদস্য (খুলনা অঞ্চল) পদে এস.কে. মওদুদুল হক, নির্বাহী সদস্য (সিলেট অঞ্চল) পদে মোঃ আইনুল হক, নির্বাহী সদস্য (রংপুর অঞ্চল) পদে মোঃ মনিউল ইসলাম, নির্বাহী সদস্য (বরিশাল অঞ্চল) পদে মোঃ আনিচুর রহমান মল্লিক ও নির্বাহী সদস্য (ময়মনসিংহ অঞ্চল) পদে মোঃ রেজুয়ানুল হক।

ইয়াবা নিয়ে কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদকসহ আটক ২
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
চাঁদা না পেয়ে চিকিৎসককে হত্যার হুমকি, দেশীয় অস্ত্রসহ আটক ৭
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
আরব আমিরাতকে হারিয়ে সেমিফাইনালে বাংলাদেশ, প্রতিপক্ষ কারা
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
সরকারি চাকরিতে ভাইভার নম্বর বাড়ানোর প্রতিবাদে জবিতে বিক্ষোভ…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
জাতিসংঘে সাধারণ পরিষদের সভাপতি হিসেবে শপথ নিলেন পররাষ্ট্রমন…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
ভাইবায় নম্বর বৃদ্ধির প্রতিবাদে কাল কুবিতে মানববন্ধন
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9