বিদ্যালয়ে শিক্ষার্থীদের ফোন নিষিদ্ধে আইন করার দাবি সংসদে

২১ এপ্রিল ২০২৬, ১০:৩০ PM
স্বতন্ত্র সংসদ সদস্য (কিশোরগঞ্জ-৫) শেখ মুজিবুর রহমান ইকবাল কথা বলেছেন

স্বতন্ত্র সংসদ সদস্য (কিশোরগঞ্জ-৫) শেখ মুজিবুর রহমান ইকবাল কথা বলেছেন © সংগৃহীত

বর্তমান শিক্ষাব্যবস্থার সমালোচনা করে স্বতন্ত্র সংসদ সদস্য (কিশোরগঞ্জ-৫) শেখ মুজিবুর রহমান ইকবাল বলেছেন, টিক মার্ক দিয়ে জিপিএ-৫ পাওয়ার প্রতিযোগিতায় নতুন প্রজন্ম প্রকৃত শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে। শিক্ষার্থীরা এখন ‘ইয়েস-নো-ভেরি গুড’ ছাড়া আর কিছুই জানে না।

একইসঙ্গে হাইস্কুল পর্যন্ত শিক্ষার্থীদের স্কুলে মোবাইল ফোন বহন নিষিদ্ধ করার আইন দাবি করেছেন তিনি।

আজ মঙ্গলবার (২১ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

শেখ মুজিবুর রহমান ইকবাল বলেন, গত সরকার শিক্ষাব্যবস্থার যে অবস্থা করে গেছে, তাতে ছাত্রছাত্রীরা ইয়েস-নো-ভেরি গুড ছাড়া কিছুই জানে না।

আমরা ছোটবেলায় আদর্শলিপি পড়েছি, সবুজ সাথী পড়েছি। সেসবের নীতিকথা এখনকার বাচ্চারা জানে না। টিক মার্ক দিয়ে জিপিএ-৫ করে শিক্ষাব্যবস্থা অচল করে দেওয়া হয়েছে।

শিক্ষামন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন, হাইস্কুল পর্যন্ত বাচ্চারা যাতে স্কুলে মোবাইল নিয়ে না ঢোকে, সেই আইন করা হোক। গেটে মোবাইল রাখার ব্যবস্থা থাকতে পারে। বাচ্চারা স্কুলে গিয়ে পড়াশোনা বাদ দিয়ে মোবাইলে আজেবাজে জিনিস দেখে। আমি সবচেয়ে দামি মোবাইল ব্যবহার করি, কিন্তু এন্ড আর সেন্সর (রিসিভ ও হ্যাংআপ) ছাড়া কিছুই বুঝি না। অথচ বাচ্চারা সব ঘাটে।

‘ছাত্রলীগ-যুবলীগের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’—বিএনপির মিছিল…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
যারাই জড়িত হোক, আইনের আওতায় আসবেন—সালমানের স্টুডিও ভাঙচুর ই…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশে নভেম্বর পর্যন্ত এলএনজি পাঠাতে পারবে না কাতার
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
৪৩ জনকে চাকরি দেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ক্রীড়া পরিদপ্তর
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
গ্যাসের বাজারে নজর, দাম বাড়ালে কঠোর ব্যবস্থা: জাহেদ উর রহমান
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
আইডিকলে সহকারী ম্যানেজার পদে জনবল নিয়োগ
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬