বাবা সন্তান বিক্রি করে দেয়ায় মায়ের আত্মহত্যার চেষ্টা

০১ অক্টোবর ২০২০, ০৯:২৩ AM
মায়ের কোলে ফিরে পাওয়া শিশু

মায়ের কোলে ফিরে পাওয়া শিশু © সংগৃহীত

শেরপুরের সদর উপজেলায় অপারেশনের টাকা দিতে না পারায় নিজ সন্তানকে বিক্রি করে দেয়ার অভিযোগ উঠে সুলতান মিয়া নামে এক বাবার বিরুদ্ধে। এই ঘটনায় রাগে-ক্ষোভে ইউরিয়া সার খেয়ে আত্মহত্যার চেষ্টা চালিয়েছে ওই শিশুর মা সুমা আক্তার। পরে ওই সন্তানকে উদ্ধার করে মায়ের কোলে তুলে দেয় পুলিশ।

সদর উপজেলার ভাতশালা ইউনিয়নের সাপমারী এলাকায় ঘটনাটি ঘটেছে।

বুধবার দুপুরে খবর পেয়ে পুলিশ আত্মহত্যার চেষ্টা করা মা সুমা আক্তারকে সাপমারী এলাকা থেকে নিয়ে এসে হাসপাতালে ভর্তি করে। একই সাথে কানাশাখোলা এলাকায় জনৈক শফিকের কাছে বিক্রি করে দেয়া শিশুকে পুলিশ উদ্ধার করে মায়ের কাছে হস্তান্তর করে। অন্যদিকে শিশুটির বাবা সুলতান মিয়াকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, সাপমারী গ্রামের নাজিম উদ্দিনের ছেলে সুলতান মিয়া দুই স্ত্রী থাকার পরও গত দুই বছর আগে গাজীপুর জেলার মাওনা এলাকার আবদুল আজিজের মেয়ে সুমা আক্তারকে বিয়ে করে বাড়িতে নিয়ে আসে।

এদিকে তাদের দাম্পত্য ও সংসার জীবনে সুমা আক্তার গর্ভবতী হয়। পরে শেরপুর জেলা সদর হাসপাতালে তার সিজারের মাধ্যমে গত ৪ মাস আগে একটি ছেলে সন্তান জন্মগ্রহণ করে।

এদিকে সিজারের জন্য স্বামী সুলতান ২২ হাজার টাকা খরচ করেন। পরে সিজারের ২২ হাজার টাকা পাষণ্ড স্বামী সুলতান স্ত্রী সুমা আক্তারের কাছে দাবি করেন এবং টাকা না দিলে তার শিশু সন্তানকে বিক্রি করে টাকা আদায় করার হুমকি দেন। পরে কানাশাখোলা এলাকার কাপতুল মণ্ডলের ছেলে শফিকের কাছে গত দুই মাস আগে ওই শিশু সন্তানকে ৯১ হাজার টাকা বিক্রি করে দেন পিতা সুলতান।

যদিও শফিকের দাবি, সে শিশুটিকে কিনে নয়, বরং তার সন্তান না থাকায় লালন-পালন করতে দত্তক নিয়েছিলেন।

এদিকে বুধবার দুপুরে শিশুটির মা সুমা আক্তার তার শিশুর খোঁজে শফিকের বাসায় যায়। এ সময় ক্রেতা শফিক শিশুটি তার বাসায় নেই বলে সুমাকে তাড়িয়ে দেয়। পরে স্থানীয় কানাশাখোলা বাজারে ইউরিয়া সার খেয়ে সুমা আক্তার আত্মহত্যার চেষ্টা করে। পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে সুমাকে সেখান থেকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।

 

জুলাই গণ‌অভ্যুত্থানে অন্য স্পেশালিটিতে বদলি, এবার ওএসডি করে…
  • ১৩ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্রের সঙ্গে হরমুজ অবরুদ্ধে যোগ দেবে না ন্যাটো
  • ১৩ এপ্রিল ২০২৬
ওয়েবসাইট হ্যাক হওয়ার খবর নিয়ে যা জানাল ঢাবি প্রশাসন
  • ১৩ এপ্রিল ২০২৬
স্কলারশিপে স্নাতক-স্নাতকোত্তরের সুযোগ ইতালির পাদোয়া বিশ্ববি…
  • ১৩ এপ্রিল ২০২৬
জনবল সংকট, রুয়েটের নিরাপত্তা ব্যবস্থা ঝুঁকিতে
  • ১৩ এপ্রিল ২০২৬
সিনিয়র এক্সিকিউটিভ নিয়োগ দেবে অলিম্পিক, আবেদন শেষ ২৬ এপ্রিল
  • ১৩ এপ্রিল ২০২৬