আজ হাসপাতাল ছাড়ছেন ইউএনও ওয়াহিদা

০১ অক্টোবর ২০২০, ০৮:৩৯ AM
ঘোড়াঘাট উপজেলার সাবেক নির্বাহী কর্মকর্তা ওয়াহিদা খানম হামলার শিকার হন

ঘোড়াঘাট উপজেলার সাবেক নির্বাহী কর্মকর্তা ওয়াহিদা খানম হামলার শিকার হন © ফাইল ফটো

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার সাবেক নির্বাহী কর্মকর্তা ওয়াহিদা খানমকে আজ বৃহস্পতিবার (১ অক্টোবর) হাসপাতাল থেকে রিলিজ দেওয়া হচ্ছে। রাজধানীর ন্যাশনাল ইন্সটিটিউট অব নিউরো সায়েন্সেস অ্যান্ড হসপিটালে চিকিৎসাধীন রয়েছেন তিনি। 

হাসপাতাল সূত্রে জানা গেছে, এখন তার অবস্থা অনেক ভালো। একাই চলাফেরা করতে পারছেন তিনি। তেমন রিস্ক ফ্যাক্টর নেই বলেও জানিয়েছেন সংশ্লিষ্টরা।

হাসপাতালের নিউরো ট্রমা বিভাগের প্রধান অধ্যাপক ডা. জাহেদ হোসেন বুধবার গণমাধ্যমকে বলেন, ‘আশা করছি আগামীকাল (বৃহস্পতিবার) তাকে ছাড়পত্র দেব। তবে পরবর্তী চিকিৎসার জন্য তাকে সিআরপিতে যাওয়ার জন্য লিখে দেব। তিনি কোনও ধরনের সাপোর্ট ছাড়াই নিজে নিজেই হাটতে পারছেন।’

গত ২ সেপ্টেম্বর রাতে নিজের সরকারি বাসভবনে ওয়াহিদা খানম ও তার বাবা ওমর আলী হামলার শিকার হন। পরে গুরুতর আহতাবস্থায় তাকে রাজধানীর জাতীয় নিউরোসায়েন্স হাসপাতালে আনা হয়। সেখানে গত ৩ সেপ্টেম্বর অপারেশন করেন অধ্যাপক ডা. জাহেদ হোসেন ও তার টিম।

চিকিৎসকরা জানিয়েছিলেন, তার মাথায় ৯টি আঘাতের চিহ্ন ছিল। আঘাতগুলো হাতুড়ি জাতীয় কিছু দিয়ে করা হয়েছে বলে তারা মনে করছিলেন। আঘাতে তার মাথার খুলি ভেঙে ভেতরে ঢুকে যায়।

দিঘির কুমির কুকুর টেনে নিয়ে যাওয়ার ভিডিও নিয়ে চাঞ্চল্য, আসল…
  • ১১ এপ্রিল ২০২৬
তেলের দাবিতে এবার এসিল্যান্ডকে ইটপাটকেল নিক্ষেপ
  • ১১ এপ্রিল ২০২৬
দ্বিপাক্ষিক প্রতিরক্ষা চুক্তির আওতায় সৌদি আরবে যুদ্ধবিমান ম…
  • ১১ এপ্রিল ২০২৬
জনতা ও অগ্রণী ব্যাংকের লিখিত পরীক্ষার তারিখ ঘোষণা
  • ১১ এপ্রিল ২০২৬
কুয়েটে শুরু হচ্ছে ‘ক্যালিব্রেশন ২.০’
  • ১১ এপ্রিল ২০২৬
বীমা বোর্ডে স্ত্রীকে নিয়োগের চেষ্টা, মন্ত্রীকে বরখাস্ত করলে…
  • ১১ এপ্রিল ২০২৬
close