সত্যিই কি কুকুরের পা বেঁধে কুমিরকে খেতে দেওয়া হয়েছিল?

১১ এপ্রিল ২০২৬, ০৫:৪২ PM , আপডেট: ১১ এপ্রিল ২০২৬, ০৫:৫০ PM
খানজাহান আলীর মাজারে দিঘির পুকুরে কুমিরকে খাবার খাওয়ানো হচ্ছে

খানজাহান আলীর মাজারে দিঘির পুকুরে কুমিরকে খাবার খাওয়ানো হচ্ছে © সংগৃহীত

বাগেরহাটের ঐতিহাসিক খানজাহান আলীর মাজার প্রাঙ্গণে অবস্থিত দিঘিতে কুমিরের আক্রমণে একটি কুকুরের মৃত্যুর একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। যা নিয়ে সারাদেশে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পশুপ্রেমিরাও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিন্ন ভিন্ন প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন।

মাজারের দিঘির ঘাটে আসা দর্শনার্থীদের জন্য কুমির দেখা এক ধরনের বিনোদনের অংশ। দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটির দিনে অনেকেই পরিবারসহ এখানে আসেন। অনেকে কুমিরকে হাঁস, মুরগি ও ছাগল দিয়ে থাকেন। ভিডিওতে দেখা যায় কুমির কুকুরকে খাচ্ছে। আসলে কি কুমিরকে ইচ্ছে করে কুকুর খাওয়ানো হয়েছে নাকি এটি কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা।

মাজার কর্তৃপক্ষ বলছে, ভাইরাল ভিডিওি নিয়ে ভুল ব্যাখ্যা করা হচ্ছে। যখন কুমির কুকরটিকে টেনে নিয়ে যাচ্ছিল তখন অনেকে এ দৃ্শ্য উপভোগ করছিল। কিন্তু কেউ বাঁচানোর চেষ্টা করেনি। পরে কুকুটিকে দিঘি থেকে উঠিয়ৈ মাটিতে পুঁতে ফেলা হয়েছে।

আরও পড়ুন : স্কুল-কলেজ ৩ দিন ছুটি পেলেও মাদ্রাসায় যে কারণে একদিন 

মাজারের নিরাপত্তাকর্মী মো. ফোরকান বলেন, কুকুরটি আসলে অসুস্থ ছিল এবং জলাতঙ্কে আক্রান্ত বলে মনে হচ্ছিল। যাকে পাচ্ছিল তাকেই কামড় দিচ্ছিল। ঘটনার দিন দুই, তিনজনকে কামড় দেয়, এমনকি আমাকেও কামড়েছে। আমার সামনেই আরো একজনকে কামড়াতে যাচ্ছিল। তাই কুকুরটিকে উদ্ধার করার মতো পরিস্থিতি তখন ছিল না।

তাকে কোথায় কামড়েছে জানতে চাইলে তিনি তার পা দেখালেও সেখানে কামড়ের কোনো চিহ্ন দেখা যায়নি।  তিনি বলেন, কুকুরটি নিজে থেকে ওপরে উঠতে পারছিল না। পা পিছলে যাওয়ায় বারবার উঠতে চেষ্টা করেও ব্যর্থ হচ্ছিল। এরই মধ্যে কুমির চলে আসায় ভয়ে আমি এগিয়ে যেতে পারেনি।

মাজারের ঘাটের পাশের দোকানি বিনা ফকির বলেন, কুকুরটি তার দোকানের সামনে কয়েকজনকে আক্রমণ করেছিল এবং একটি শিশুকেও কামড় দেয়। কুকুরটি জলাতঙ্কে আক্রান্ত বলে মনে হচ্ছিল এবং যাকে পাচ্ছিল তাকেই কামড় দিচ্ছিল। এমনকি আমার নিজের একটি মুরগিও কুকুরটি খেয়ে ফেলেছিল। পরে কুকুরটি পানিতে পড়ে গেলে দিঘির কুমির সেটিকে ধরে নিয়ে যায়।

তিনি আরো বলেন, এ ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে। যেগুলো ঠিক নয়। মাজারে এ ধরনের কোনো অপকর্ম হয় না এবং একটি জীবন্ত কুকুরের পা বেঁধে কুমিরের সামনে ফেলে দেওয়ার মতো নিকৃষ্ট কাজ এখানে কেউ করেনি। তিনি দাবি করেন, ঘটনাস্থলের পাশেই তিনি ছিলেন এবং পুরো বিষয়টি দেখেছেন, কুকুরটি নিজেই পানিতে পড়ে যায়।

মাজারের খাদেম মেহেদী হাসান (তপু) বলেন, গত বুধবার সামাজিক যোগাযোগমাধ্যমে যে ভিডিওটি ছড়িয়ে পড়ে, যেখানে একটি কুকুরকে কুমির খেয়ে ফেলেছে বলে দাবি করা হয়, তা আসলে বিভ্রান্তিকর। প্রকৃত ঘটনা ভিন্ন। কুকুরটিকে কুমির ধরার সময় অনেক মানুষ উপস্থিত থাকলেও কেউ এগিয়ে গিয়ে উদ্ধার করার চেষ্টা করেননি।

আরও পড়ুন : সামনে পরীক্ষা—তুমিও ফেল, ৬ মাস পর আমিও ফেল

তিনি আরো বলেন, কুকুরটি আগে থেকেই অসুস্থ ছিল এবং এর আগে কয়েকজন মানুষকে কামড়েছে। সম্প্রতি ডিম পাড়ার পর কুমিরটি আক্রমণাত্মক আচরণ করছিল। কুমিরটি কুকুরটিকে আক্রমণ করলেও সেটিকে খেয়ে ফেলেনি। পরে কুকুরটিকে একটি জায়গায় ফেলে দেওয়া হয়। সেখান থেকে মাজারের দারোয়ান কুকুরটিকে উদ্ধার করেন এবং পরে সেটিকে মাটি চাপা দেওয়া হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে যে দাবি করা হয়েছে, যে কুকুরটিকে বেধে পানিতে ফেলে দেওয়া হয়েছিল, তা সঠিক নয়। কুকুরটির হাত-পা বাধা ছিল না; সে নিজেই নড়াচড়া করছিল। তিনি দাবি করেন, দিঘির কুমিরটির খাবারের কোনো অভাব নেই এবং নিয়মিত খাওয়ানো হয়।

মাজারের প্রধান খাদেম ফকির তরিকুল ইসলাম বলেন, উপকূলীয় জেলা বাগেরহাটে সুপেয় পানির সমস্যা সমাধানে হযরত খানজাহান আলী প্রায় সাড়ে ৩ শতাধিক দিঘি ও পুকুর খনন করেন। এর মধ্যে খাঞ্জেলি দিঘি একটি। তিনি (হযরত খানজাহান) এই দিঘিটি খননের পর দিঘির পানি যাতে কেউ নষ্ট করতে না পারে, সে জন্য ‘কালা পাড়া’ ও ‘ধলা পাড়া’ নামের দুটি কুমির দিঘিতে ছেড়ে দেন। পরে সময়ের সঙ্গে সঙ্গে কালা পাড়া ও ধলা পাড়ার কুমিরের বংশধর বিলুপ্ত হলে মাজারের ঐতিহ্য রক্ষায় ভারতের মাদ্রাজ ক্রোকোডাইল ব্যাংক থেকে ৬টি মিঠাপানির কুমির এনে মাজারের দিঘিতে ছেড়ে দেওয়া হয়। এর মধ্যে ২০২৩ সালে একটি কুমির মারা যায় এবং বাকি ৪টি কুমিরকে সুন্দরবনের কুমির প্রজনন কেন্দ্রে নিয়ে যাওয়া হয়।

তারকাদের প্রতিক্রিয়া

অভিনেত্রী জয়া আহসান প্রাণী অধিকার নিয়ে সব সময়ই সোচ্চার। এমন ঘটনায় জয়া ভক্তদের সঙ্গে ভাগাভাগি করেছেন ফেসবুক পোস্ট। তার পোস্টে লেখা, ‘একজনের কনটেন্ট বানানো আর মজা করার জন্য যে তাকে নির্মমভাবে অনর্থক মরতে হবে, এটা সে বোঝেনি। বোকা কুকুর!’

অভিনেত্রী দীপা খন্দকার লিখেছেন, ‘ভয়ানক।’

অভিনেতা ইরফান সাজ্জাদ লিখেছেন, ‘ঘটনাটা এতক্ষণে হয়তো আপনারা সবাই জানেন। আসলে এ দেশে মানুষের চেয়ে অমানুষের সংখ্যা বেশি। সভ্যদের চাইতে অসভ্যর সংখ্যা বেশি। দেশ খারাপ না ভাই, দেশের মানুষগুলো খুব খারাপ! তাই দেশটা আগায় না।’ তিনি এ সময় দেশের সরকারের কাছে মিনতি জানান, ‘মাননীয় সরকার, দেশের মানুষগুলো ঠিক করেন, দেশ অটো ঠিক হয়ে যাবে।’

আরও পড়ুন : অনার্স-মাস্টার্সে একদিনও অধ্যাপকের ক্লাস মেলেনি, আক্ষেপ নিয়ে বিদায় নিচ্ছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা

গায়ক তানজীব সারোয়ার ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, ‘মৃত্যুর আগ পর্যন্ত তাকিয়ে ছিল। শেষ মুহূর্ত পর্যন্ত ও ভেবেছিল, ওর এই বিশ্বস্ত লোকটা তাকে বাঁচাবে। কিন্তু এখানে কুমিরের দোষ নেই; কারণ, কুমিরের খিদে পেলে সে দেখামাত্রই খেয়ে ফেলে। আর এখানে নিরীহ কুকুর, এটাই কি মনুষ্যত্ব?’

সব সময় প্রাণীদের ব্যাপারে সোচ্চার আরেক অভিনেতা নিলয় আলমগীর। তিনি ভক্তদের কাছে কুকুরপ্রেমী হিসেবেও পরিচিত। গতকালের ঘটনায় নিলয় ফেসবুকে জানিয়েছেন, ‘প্রশাসনের উচিত খুব দ্রুত ব্যবস্থা নেওয়া।’

তদন্ত কমিটি

ঘটনা তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে। বাগেরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসা. আতিয়া খাতুনকে প্রধান করে এবং জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. ছায়েব আলী ও সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত মো. শহিদুল ইসলামকে সদস্য করে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী সাত কার্যদিবসের মধ্যে ওই কমিটিকে তদন্ত প্রতিবেদন জমা দিতে নির্দেশ দিয়েছেন জেলা প্রশাসক গোলাম মো. বাতেন।

এ বিষয়ে জেলা প্রশাসক গোলাম মো. বাতেন বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটি গুরুত্বের সঙ্গে নেওয়া হয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে, কুকুরটি জলাতঙ্কে আক্রান্ত ছিল। পাশাপাশি পৌর এলাকায় জলাতঙ্ক আক্রান্ত কুকুর থাকলে ভ্যাকসিন দেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে। এ ঘটনায় তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

সরকারি ত্রাণ দলীয় নেতাকর্মীদের মাঝে বিতরণ, বিএনপির ২ নেতার …
  • ১৮ জুলাই ২০২৬
খাগড়াছড়িতে পাহাড় কাটায় ৫০ হাজার টাকা জরিমানা
  • ১৮ জুলাই ২০২৬
রথযাত্রা থেকে ফিরে বাসায় মিলল নারীর বস্তাবন্দি মরদেহ
  • ১৮ জুলাই ২০২৬
৩ মাসের শিশুর পা ভেঙে দেওয়া সেই চাচি গ্রেফতার
  • ১৮ জুলাই ২০২৬
ঝিনাইদহে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু
  • ১৮ জুলাই ২০২৬
নজরুল বিশ্ববিদ্যালয়ে কয়েক বছরে বহুতল ভবন থেকে পড়ে ৩ শ্রমিকে…
  • ১৮ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence