ব্যাংকার্স সিলেকশন কমিটি সচিবালয়

জনতা ও অগ্রণী ব্যাংকের লিখিত পরীক্ষার তারিখ ঘোষণা

১১ এপ্রিল ২০২৬, ০৫:২৭ PM
জনতা ব্যাংক ও অগ্রণী ব্যাংকের লিখিত পরীক্ষা আগামী ১৭ এপ্রিলে

জনতা ব্যাংক ও অগ্রণী ব্যাংকের লিখিত পরীক্ষা আগামী ১৭ এপ্রিলে © সংগৃহীত

ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যভুক্ত জনতা ব্যাংক ও অগ্রণী ব্যাংকের ‘অফিসার-রুরাল ক্রেডিট (ও-আরসি)’ পদে প্রিলিমিনারি (এমসিকিউ) পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। গত ৯ এপ্রিল ২০২৬ তারিখে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে ফলাফল প্রকাশবিষয়ক বিজ্ঞপ্তিতে লিখিত পরীক্ষার সময়সূচি ও কেন্দ্রের নাম প্রকাশ করা হয়েছে। লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে ২০০ নম্বরে। 

লিখিত পরীক্ষার সময়সূচি

তারিখ ও সময়: আগামী ১৭ এপ্রিল ২০২৬, সকাল ১০টা থেকে দুপুর ১২টা;

কেন্দ্র: লালমাটিয়া গার্লস হাইস্কুল অ্যান্ড কলেজ, ৯/১৫ লালমাটিয়া, ব্লক-ডি, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭;

লিখিত পরীক্ষার প্রার্থীদের প্রতি নির্দেশনা

*লিখিত পরীক্ষার জন্য পৃথক কেনো প্রবেশপত্র ইস্যু করা হবে না। প্রিলিমিনারি পরীক্ষার প্রবেশপত্র লিখিত পরীক্ষার প্রবেশপত্র হিসেবে গণ্য হবে। প্রবেশপত্র ব্যতিরেকে কোনো প্রার্থী পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন না।

*পরীক্ষা শুরুর কমপক্ষে এক ঘণ্টা আগে পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হতে হবে। পরীক্ষা শুরুর পর কোনো পরীক্ষার্থী পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে পারবেন না।

*প্রবেশপত্র ব্যতীত কোনো ধরনের ক্যালকুলেটর, কাগজ, বই, মানিব্যাগ, মোবাইল ফোন, ইলেকট্রনিক কার্ড (স্মার্ট কার্ড, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড বা অনুরূপ অন্য কোনো কার্ড), ডিজিটাল/স্মার্ট ওয়াচ বা অন্য কোনো ইলেকট্রনিক ডিভাইস নিয়ে পরীক্ষার কেন্দ্রে প্রবেশ করা যাবে না।

*প্রবেশপত্রে কোনোরূপ খসড়া বা কোনো কিছু লেখা যাবে না।

*পরীক্ষার সময় পরীক্ষার্থীদের উভয় কান দৃশ্যমান রাখতে হবে।

উত্তীর্ণ প্রার্থীদের তালিকা ও অন্যান্য তথ্য দেখতে এখানে ক্লিক করুন।

সিসিকের সুধী সমাবেশে যোগ দিলেন প্রধানমন্ত্রী
  • ০২ মে ২০২৬
বাগেরহাটে পৃথক অভিযানে ইয়াবাসহ দুই কারবারি আটক
  • ০২ মে ২০২৬
মায়ের দিকে অপলক চেয়ে তারেক রহমান, যে ছবি ছুঁয়ে গেল নেটিজেনদ…
  • ০২ মে ২০২৬
এনসিপির নুসরাত তাবাসসুমের মনোনয়ন বৈধ ঘোষণা
  • ০২ মে ২০২৬
পে স্কেলের বাস্তবায়ন চেয়ে ঢাকায় কর্মসূচির ঘোষণা সরকারি কর্ম…
  • ০২ মে ২০২৬
গোপালগঞ্জে সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন
  • ০২ মে ২০২৬