কুয়েটে শুরু হচ্ছে ‘ক্যালিব্রেশন ২.০’

১১ এপ্রিল ২০২৬, ০৫:২০ PM
ক্যালিব্রেশন ২.০

ক্যালিব্রেশন ২.০ © সংগৃহীত

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতীয় পর্যায়ের রোবোটিকেস, প্রযুক্তি ও দক্ষতা উন্নয়ন প্রতিযোগিতা ‘ক্যালিব্রেশন ২.০’। ইভেন্টটি আয়োজন করছে বিশ্ববিদ্যালয়ের মেকাট্রনিকস ইঞ্জিনিয়ারিং বিভাগ।

৩ লাখ ৫০ হাজার টাকা প্রাইজমানির এ উৎসবে অংশগ্রহণকারীরা একাধিক সেগমেন্টে প্রতিযোগিতা করার সুযোগ পাবেন। এর মধ্যে রয়েছে অ্যাড মেকিং, কেস স্টাডি, পোস্টার প্রেজেন্টেশন, ক্যাড কন্টেস্ট, লাইন ফলোয়িং রোবট, সকার বট, রিমোট কন্ট্রোল স্পিড ব্যাটল, মাইক্রোমাউস মেজ সলভার, প্রজেক্ট শোকেসিং এবং রোবোটিকস ও আইটি অলিম্পিয়াড।

আয়োজকরা জানান, এবারের আয়োজনের বিশেষ দিক হিসেবে রোবোটিকস ও আইটি অলিম্পিয়াড এবং প্রজেক্ট শোকেসিং সেগমেন্টে বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি স্কুল ও কলেজ শিক্ষার্থীদের জন্যও অংশগ্রহণের সুযোগ রাখা হয়েছে।

১ থেকে ৪ সদস্যের টিম প্রতিযোগিতায় অংশ নিতে পারবে। অ্যাড মেকিং প্রতিযোগিতার জন্য আগামী ১৫ এপ্রিল, কেস স্টাডির জন্য ১৬ এপ্রিল এবং অন্যান্য সেগমেন্টের জন্য ২৩ এপ্রিল পর্যন্ত রেজিস্ট্রেশন করা যাবে। ইভেন্টটির ফাইনাল রাউন্ড আগামী ১ ও ২ মে ২০২৬ তারিখে কুয়েট ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে।

আয়োজকরা আরও জানান, নন-ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করতে অ্যাড মেকিং ও বিজনেস কেস স্টাডি প্রতিযোগিতা রাখা হয়েছে। পাশাপাশি খুলনা অঞ্চলে প্রথমবারের মতো মাইক্রোমাউস মেজ সলভার প্রতিযোগিতা অন্তর্ভুক্ত করা হয়েছে, যেখানে স্বয়ংক্রিয় প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তার সমন্বয় প্রয়োজন হবে।

গত বছর ‘ক্যালিব্রেশন ১.০’-তে ৩৫টি বিশ্ববিদ্যালয়ের প্রায় ৭০০ শিক্ষার্থী অংশ নিলেও এবার আয়োজকদের প্রত্যাশা ৪৫টির বেশি বিশ্ববিদ্যালয়ের ১ হাজার ২০০-এর অধিক শিক্ষার্থী এই প্রতিযোগিতায় অংশ নেবে। আয়োজকদের মতে, এটি দেশের তরুণ উদ্ভাবকদের জন্য একটি বড় প্ল্যাটফর্ম হয়ে উঠবে।

গাড়ি থেকে মানিব্যাগ নিয়ে পালাচ্ছিল তরুণ, দৌড়ে আটক করলেন পুল…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
সান্তাহারে ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের র…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ে এমফিল-পিএইচডিতে ভর্তি আবেদন শুরু
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
মন্দিরে প্রতিমা ভাংচুরের সময় হাতেনাতে পাবিপ্রবির সনাতনী শি…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
পে স্কেলে বাড়ছে বাড়ি ভাড়া ভাতা, কোন গ্রেডে কত?
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
আবারও বাড়ছে কমদামি সিগারেটের মূল্য
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9