‘পিএস টু পিএম’ সেজে প্রতারণা!

২৯ সেপ্টেম্বর ২০২০, ১০:১৯ PM
প্রধানমন্ত্রীর পিএস পরিচয় দিয়ে প্রতারণা

প্রধানমন্ত্রীর পিএস পরিচয় দিয়ে প্রতারণা

পিএস টু পিএম (প্রধানমন্ত্রীর পিএস) পরিচয় দিয়ে প্রতারণার অভিযোগে একজনকে আটক করেছে র‌্যাব। নাম মো. হোসেন আলী। সোমবার (২৮ সেপ্টেম্বর) রাতে যশোর চুড়ামনকাটি থেকে তাকে আটক করা হয়। পরে তাকে যশোর কোতোয়ালি থানায় সোপর্দ করা হয়েছে।

র‌্যাব-৬ ঝিনাইদহ ক্যাম্পের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সোমবার সন্ধ্যায় যশোর সদর উপজেলার চুড়ামনকাটি তিন রাস্তার মোড় এলাকায় অভিযান চালিয়ে প্রধানমন্ত্রীর পিএস পরিচয়দানকারী প্রতারক হোসেন আলীকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত ২ টি মোবাইল সেট ও সিম উদ্ধার করা হয়েছে।

র‌্যাব জানায়, আটক হোসেন আলী যশোর সদর উপজেলার ভারপ্রাপ্ত চেয়ারম্যান আনোয়ার হোসেন বিপুলের কাছ থেকে ৫০ হাজার টাকা গ্রহণ করে। হোসেন আলী ও তার সহযোগীরা প্রধানমন্ত্রীর দপ্তরের নাম ভাঙ্গিয়ে দীর্ঘদিন ধরে প্রতারণা করে আসছে। এ বিষয়ে যশোর সদর উপজেলা ভারপ্রাপ্ত চেয়ারম্যান আনোয়ার হোসেন বিপুল বাদী হয়ে মামলা করেছেন।

ইবিতে শিক্ষক হত্যার বিচার দাবিতে বিক্ষোভ, প্রধান ফটকে তালা
  • ১৫ এপ্রিল ২০২৬
৫ লাখ সরকারি কর্মচারী নিয়োগ দেওয়া হবে: প্রধানমন্ত্রী
  • ১৫ এপ্রিল ২০২৬
ঢাবির বাস দুর্ঘটনায় আহত ১১, যে কারণে প্রশাসনকে দায় দিলেন ডা…
  • ১৫ এপ্রিল ২০২৬
উৎসবমুখর পরিবেশে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে পহেলা বৈশাখ উদ…
  • ১৫ এপ্রিল ২০২৬
পুনরায় আলোচনা শুরুর আগে ইরানকে যে ২ শর্ত দিল যুক্তরাষ্ট্র
  • ১৫ এপ্রিল ২০২৬
জায়গা দিলে তার নামে শিক্ষাপ্রতিষ্ঠান করে দেব: শিক্ষামন্ত্রী
  • ১৫ এপ্রিল ২০২৬