স্ত্রীর মামলায় কারাগারে সঙ্গীত পরিচালক শওকত ইমন

২৬ সেপ্টেম্বর ২০২০, ১১:৪৭ PM
শওকত আলী ইমন

শওকত আলী ইমন © ফাইল ফটো

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সংগীত পরিচালক শওকত আলী ইমন গ্রেফতার করেছে রাজধানীর রমনা থানা পুলিশ। স্ত্রীর করা নারী নির্যাতন মামলায় শুক্রবার রাতে তাকে গ্রেফতার করা হয়। আজ শনিবার তাকে আদালতে সোপর্দ করা হলে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন। 

পুলিশ জানায়, গত ২০ সেপ্টেম্বর শওকত আলী ইমনের স্ত্রী রিদিতা রেজা বাদী হয়ে রমনা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। ওই মামলায় ইমনকে শুক্রবার রাতে তার ইস্কাটনের বাসা থেকে গ্রেফতার করা হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, চলতি বছরের ২৭ ফেব্রুয়ারি একটি বেসরকারি টিভি চ্যানেলের সংবাদ পাঠিকা রিদিতা রেজাকে বিয়ে করেন শওকত আলী ইমন। এটি তার তৃতীয় বিয়ে। প্রথম স্ত্রী অভিনেত্রী বিজরী বরকতুল্লাহর সঙ্গে বিচ্ছেদের পর তিনি ২০১২ সালের ৬ ডিসেম্বর তিথি কবির নামে এক নৃত্যশিল্পীকে বিয়ে করেছিলেন। তিথির সঙ্গেও তার বিচ্ছেদ হয়ে যায়। বিচ্ছেদের পর আপত্তিকর ছবি ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার হুমকি ও চাঁদা দাবির অভিযোগে সাবেক স্ত্রী তিথি রমনা থানায় একটি মামলা দায়ের করেন। ওই মামলায় ২০১৪ সালের আগস্ট মাসে গ্রেফতার হয়ে শওকত আলী ইমন কারাগারে ছিলেন।

মামলার তদন্ত কর্মকর্তা রমনা থানার এসআই তাহমিনা আক্তার তৃণা জানান, স্ত্রীর দায়ের করা মামলায় ইমনকে গ্রেফতারের পর কারাগারে পাঠানো হয়েছে। মামলাটির বর্তমানে তদন্ত চলছে।

হজে বিমানভাড়া কমপক্ষে ২০ হাজার টাকা কমবে: বিমান প্রতিমন্ত্রী
  • ১৩ এপ্রিল ২০২৬
ফুল-ফান্ডেড স্কলারশিপে পড়ুন সিংহুয়া বিশ্ববিদ্যালয়ে, অধ্যয়ন…
  • ১৩ এপ্রিল ২০২৬
নববর্ষে ঢাবির হলে ছাত্রদল নেতার ‘মুরালি-বাতাসা’ বিতরণ
  • ১৩ এপ্রিল ২০২৬
দক্ষিণ আইচা কলেজে নতুন গভর্নিং বডি গঠন
  • ১৩ এপ্রিল ২০২৬
এদিক-ওদিক তাকালে ও কথা বললে ১ বছর বহিষ্কার, ২০ অপরাধের কোন…
  • ১৩ এপ্রিল ২০২৬
চাঁদপুরে ৫ কেজি গাঁজাসহ ২ পাচারকারীকে আটক করেছে কোস্ট গার্ড
  • ১৩ এপ্রিল ২০২৬