ভাইস চেয়ারম্যানকে মুখে তুলে ইয়াবা খাওয়াচ্ছেন মেম্বার!

২৬ সেপ্টেম্বর ২০২০, ০৯:১৪ PM

© সংগৃহীত

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নূর হোসেন মাসুদ ওরফে মাটি মাসুদকে নিজ কার্যালয়ে ইয়াবা সেবন করতে দেখা গেছে। সম্প্রতি ভাইরাল হওয়া একটি ভিডিওতে তাকে ইয়াবা সেবন করতে দেখা যায়। আর তাকে ইয়াবা সেবনে সহযোগিতা করছেন জামালউদ্দিন বাহার ওরফে গুটি বাহার; যিনি স্থানীয় ইউপি সদস্য।

ইউপি সদস্য বাহারও একজন স্থানীয় রাজনৈতিক নেতা। মাসুদ ও বাহারের রাজনৈতিক দলের সহযোদ্ধারা জানান, প্রায় এক যুগ ধরে রাজনৈতিক পদের বলয়ে নূর হোসেন মাসুদ বেগমগঞ্জ ও তার আশপাশে মাদক ব্যবসা নিয়ন্ত্রণ শুরু করেন। এরপর ধাপে ধাপে বেপরোয়া হয়ে ওঠেন মাদকসেবী মাসুদ।

জানা যায়, বেগমগঞ্জ উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে জেলা যুবলীগের আহবায়কের কাছে চিঠি দিয়ে নূর হোসেনকে অব্যাহতি দেওয়ার সুপারিশ করেছেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মামুনুর রশিদ কিরণ এমপি। চিঠিতে বলা হয়, উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক নূর হোসেন মাসুদ দীর্ঘদিন থেকে ইয়াবা সেবনসহ বিভিন্ন সংগঠনবিরোধী অনৈতিক কাজে লিপ্ত থাকায় দলের ভাবমূর্তি নষ্ট হচ্ছে। তাই সুনাম ও শৃঙ্খলা রক্ষায় তাকে পদ থেকে অব্যাহতি দেওয়ার জোর সুপারিশ করা হলো। চিঠিতে ইয়াবা সেবনের দুইটি ছবি সংযুক্ত করা হয়েছে বলে জানা গেছে।

‘কমল’ বীজ ধান নিয়ে কৃষকদের সঙ্গে মতবিনিময় জিয়াউর রহমান ফাউন…
  • ১১ এপ্রিল ২০২৬
আসন্ন বাজেটে স্বাস্থ্যখাতে বরাদ্দ জিডিপির ১.৫ শতাংশ: স্বাস্…
  • ১১ এপ্রিল ২০২৬
বড় মাইলফলকে বাবর আজম
  • ১১ এপ্রিল ২০২৬
পাকিস্তানে ইরানের প্রতিনিধি দলের নেতৃত্বে কে এই বাঘের গালিব…
  • ১১ এপ্রিল ২০২৬
দরবারে হামলা, গণপিটুনিতে নিহত ‘পীর’
  • ১১ এপ্রিল ২০২৬
অনলাইন ক্লাস আবারও অটোপাসের দিকে নিয়ে যাচ্ছে কিনা?
  • ১১ এপ্রিল ২০২৬
close